জলসাঘর » সিলেট কোষ » সাহিত্য-সংগীত » অখন খেনে বুলিজাইতায়
author photo

অখন খেনে বুলিজাইতায়

জাইবার জদি জাওগি রে গো
আটখাইতাম নায় তুমারে
মনোর মাজে রাকিও খালি
মন দিছলাম তুমারে
ছউকো ছউক রাকিয়া খইছলায়
বুলতায় নায় আমারে
আইজ খেনে খও বুলিজাইতায়
মন দিছলাম তো তুমারে

গাছর তেতই গাছো ঝুলে
মাটিত ফড়ে না
টেংগা অইলেও রসোর বান্দ্‌
টানলে ছিড়ে না
তে খেনে খও জমর ফিরিত
ফালাই দিমু তোরে
ঝাল মিটাইতায় খরি খেনে
হুজাদি গাতো মোরে
অখন খেনে বুলিজাইতায়
মন দিছলাম তুমারে

বাদো মাইয়া গাঙ্গর ফানি
বাড়লে খমে না
খলা গাছোর বুর বানাইলে
উজান বায় না
তে খেনে খও বরা খলস
উফইত খরলিবায়
মাগমাইয়া ঝাড়ো কুফইত লাগলে
ফানিত ঝাবড়াইবায়
গলাত দরি খইছলায় এখদিন
ছাড়তাম নায় তুমারে
জান গেলেও আইঞ্জা খরি
রাখবায় আমারে
অখন খেনে বুলিজাইতায়
মন দিছলাম তুমারে

———————–
*ভার্চ্যুয়াল কীবোর্ড পিয়ানো দিয়ে সান্তুরের মত বাজিয়ে একটি মিউজিক ক্লিপ বানিয়েছিলাম। সেই মিউজিককে নেপথ্যে দিয়ে একটি কবিতার কথা চিন্তা করতে সিলেটী এই কবিতা মাথায় আসল। লিখে ফেললাম। কবিতার আবৃত্তি ও মিউজিক ক্লিপ পরে প্রকাশ করব।

ফেসবুক থেকে মন্তব্য করুন:

১টি মন্তব্য “অখন খেনে বুলিজাইতায়”

  1. জাইবার জদি জাওগি রে গো / যাবার যদি যাও চলে যাও
    আটখাইতাম নায় তুমারে / বাধা দেব না তোমাকে
    মনোর মাজে রাকিও খালি / মনের মাঝে রেখো শুধু
    মন দিছলাম তুমারে / মন দিয়েছিলাম তোমাকে
    ছউকো ছউক রাকিয়া খইছলায় / চোখে চোখ রেখে বলেছিলে
    বুলতায় নায় আমারে / ভুলবে না আমাকে
    আইজ খেনে খও বুলিজাইতায় / আজ কেন বল ভুলে যাবে
    মন দিছলাম তো তুমারে / মন তো দিয়েছিলাম তোমাকে

    গাছর তেতই গাছো ঝুলে / গাছের তেঁতুল গাছে ঝুলে
    মাটিত ফড়ে না / মাটিতে পড়ে না
    টেংগা অইলেও রসোর বান্দ্‌ / টক হলেও রসের বাঁধন
    টানলে ছিড়ে না / টানলেও ছিঁড়ে আসে না
    তে খেনে খও জমর ফিরিত / তাহলে কেন বল যমের প্রেম
    ফালাই দিমু তোরে / ফেলে দেব তোকে
    ঝাল মিটাইতায় খরি খেনে / প্রতিশোধ নিতে গিয়ে কেন
    হুজাদি গাতো মোরে / বিদ্ধ করও আমাকে
    অখন খেনে বুলিজাইতায় / এখন কেন ভুলে যাবে
    মন দিছলাম তুমারে / মন দিয়েছিলাম তোমাকে

    বাদো মাইয়া গাঙ্গর ফানি / ভাদ্র মাসের নদীর জল
    বাড়লে খমে না / বাড়লে কমে না
    খলা গাছোর বুর বানাইলে / কলা গাছের ভেলা বানালে
    উজান বায় না / উজানে যায় না
    তে খেনে খও বরা খলস / তাহলে কেন বল ভরা কলসী
    উফইত খরলিবায় / উপুড় করে ফেলবে
    মাগমাইয়া ঝাড়ো কুফইত লাগলে / মাঘ মাসের শীতে বুক দমলে
    ফানিত ঝাবড়াইবায় / পানিতে চুবাবে
    গলাত দরি খইছলায় এখদিন / গলায় ধরে বলেছিলে একদিন
    ছাড়তাম নায় তুমারে / ছাড়ব না তোমাকে
    জান গেলেও আইঞ্জা খরি / প্রাণ গেলেও জড়িয়ে ধরে
    রাখবায় আমারে / রাখবে আমাকে
    অখন খেনে বুলিজাইতায় / এখন কেন ভুলে যাবে
    মন দিছলাম তুমারে / মন দিয়েছিলাম তোমাকে

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে আগে লগইন করুন।

জলসাঘরে স্বাগতম!

প্রবেশ পথ

কুঞ্চিকা হারিয়েছে?

সদস্যপদের জন্য

কৃপা করে সারথির কাছে বার্তা প্রেরণ করুন: [email protected]