জলসাঘর » বাংলা সাহিত্য » পরদেশিনী
পরদেশিনী ওরে কখনও কি মনে পড়ে তোর
কাজল আঁকা চাহনির সেই বিদেশিনী ভোর
সেই ইতি-উতি চাহনি
কম্পনে কাহিনী
এখনও কি বুকে আসে ক্ষণিকের ডোর
ওরে পরদেশিনী
ওরে প্রিয়া মোরঅভিমান-ভাঙা বুকের সেই রাত সেই দিন
আর না বলা কথা শুধু দৃষ্টিতে ক্ষীণ-হীন
এখনও কি মাঝে মাঝে
ঢেউ জাগে কোন সাঁঝে
আবার ফিরে পেতে খোলে দিয়ে দোর
তীর-ধার চাহনির
ওরে ঘুমচুর মোরকেন জানি মনে হয় বহুদিন পর
পথ এসে মিলে যাবে নগরে নগর
চকিতে দাঁড়িয়ে গিয়ে
স্মৃতিসব তুলে নিয়ে
চাহনির বিনিময়ে জানবে খবর
মরুতৃষা যাতনার
ওরে মরিচীকা মোরডেকে যায় তোরে ওরে পরদেশী প্রিয় তোর
ওরে পরদেশিনী ওরে প্রিয়া মোর



(২টি মূল্যায়ন, গড়: ৪.৫০ / ৫)
সুমিত মোহন্ত বলেছেন:
Ahh ahh …. Bhout kub ……
সজল শর্মা বলেছেন:
ধন্যবাদ।