
মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা
আমি দাঁড়ায়ে রহিনু এ পারে
তুমি ওপারে ভাসালে ভেলাসেই সে বিদায় ক্ষণে
শপথ করিলে বন্ধু আমার
রাখিবে আমারে মনে
ফিরিয়া আসিবে খেলিবে আবার
সেই পুরাতন খেলাআজও আসিলে না হায়
মোর অশ্রুর লিপি বনের বিহগী
দিকে দিকে লয়ে যায়
তোমারে খুঁজে না পায়মোর গানের পাপীয়া ঝুরে
গহন কাননে তব নাম লয়ে
আজও পিয়া পিয়া সুরে
গান থেমে যায়- হায়
ফিরে আসে পাখি
বুকে বিঁধে অবহেলা
*আমার খুবই প্রিয় গান। কাজী নজরুল আমার ভগবান। বাংলার বুলবুল কাজী নজরুল ইসলামকে সজল শর্মার সাষ্টাঙ্গ প্রণাম।


