জলসাঘর » বায়ান্ন ব্যঞ্জন » দক্ষিণ-পূর্ব এশিয়ার অপ্সরা নৃত্য

সুন্দরী নারীদের অপ্সরা উপমায় ভূষিত করার অনেক বাক্য হয়তো আমরা অনেকেই শুনে থাকব। অপ্সরা সুন্দরী, রূপে-গুণে অতুলনীয়া। সংগীতে পারদর্শী, নৃত্যে পটিয়সী। তারা স্বর্গের হুর। দেবতাদের আসরে নৃত্য-গীতে মনোরঞ্জন করেন। মুনি-ঋষিদের সাধনা ভাঙ্গাতে দেবতাদের চক্রান্তে অপ্সরাদের রুপ মাধুরীতে ছল-চাতুরীর কাহিনীও পাওয়া যায় পৌরাণিক কাহিনীতে। এই যেমন, অপ্সরা মেনকার রূপে কামনাগ্রস্থ হয়ে বিশ্বামিত্রের সাধনা ভঙ্গ হয়, আর জন্ম হয় শকুন্তলার। এভাবেই, পৌরাণিক কাহিনীতে মেনকা, রম্ভা, উর্বশী এবং আরও আরও অপ্সরাদের কার্যকলাপের অভাব নেই। বলতে গেলে ইনারা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন।

যাই হোক, আমরা ঘুরতে যাব দক্ষিণ-পূর্ব এশিয়ায়। বর্তমান কম্বোডিয়ার একটি বিখ্যাত স্থান হচ্ছে অ্যাংকর, প্রাচীন খ্‌মের সাম্রাজ্যের প্রধান নগর ছিল। এই সাম্রাজ্যের সম্রাট জয়বর্মন নিজেকে দেবতা হিসেবে ঘোষনা দিয়েছিলেন তাঁর পরবর্তি সম্রাটরাও মননে এমন ছিলেন। আর স্বর্গের আদলে গড়া হয়েছিল নগর।স্বর্গের রাজা ইন্দ্র, ইন্দ্রের আসরে অপ্সরা আছেন, দেবতা হিসেবে আখ্যায়িত সম্রাটেরও তো অপ্সরা থাকতে হবে। জানি না, সম্রাটের অপ্সরা আনয়ন কামোদীপ্ত কর্ম ছিল, না ভক্তিবাদী কর্ম ছিল। যদিও বর্তমানে অপ্সরা নৃত্যকে সংশ্লিষ্ট দেশগুলোতে পবিত্র হিসেবে দেখা হয়, প্রার্থনার অংশ হিসেবে, এখনও পালন করা হয়। এভাবেই অপ্সরা নৃত্য থাইল্যান্ড, কম্বোডিয়া ইত্যাদি দেশের সংস্কৃতির সাথে মিশে গেছে।

বিস্তারিত জানতে চাইলে, বিবিসি’র বানানো Jewels in the Jungle দেখা যেতে পারে।

বিস্তারিত বর্ণনা না করে ছবির মাধ্যমে প্রকাশের চেষ্টা করছি। কারণ ছবি হাজার শব্দ বলতে পারে। প্রথমে দেখে নেই দক্ষিণ-পূর্ব এশিয়ার মানচিত্র।
null

এবার দেখি প্রাচীন দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্যপথ-
null

null

মালোয়েশিয়া ও ইন্দোনেশিয়া ছিল শ্রীবিজয়া সাম্রাজ্যের। খ্‌মের রাজ্য মালোয়েশিয়ার অংশ বিশেষ, লাওস, ভিয়েতনাম, থাইল্যান্ড, কম্বোডিয়া প্রভৃতি অংশ জুড়ে ছিল। খ্‌মের এর রাজধানী ছিল যশোধাপুরা, হরিহরলয়া, অ্যাংকর। চম্পা রাজ্যের রাজধানী ছিল ইন্দ্রপুরা, বিজয়া।

খ্‌মের সাম্রাজ্যের ইতিহাসের সামান্য উপাত্ত আর মানচিত্র দেখে সহজেই অনুধাবন করা যায় অপ্সরা নৃত্যের ব্যুৎপত্তি। আমি পোস্টের শেষে কিছু উইকি লিংক দিয়ে দেব যা থেকে কেউ অত্যধিক জানতে চাইলে ঘুরে আসতে পারবেন। আমরা এখন অস্পরাদের নৃত্যরতা ছবি দেখি। আমার কাছে খুবই চিত্তাকর্ষক লেগেছে। ইউটিউবে তাদের নাচের ভিডিও দেখেছি।

প্রথমে পাথরে খুদাই করা অপ্সরাদের প্রাচীন অবয়ব দেখি-
null

null

null

null

null

এবার আধুনিক বিভিন্ন অপ্সরা শিল্পীদের দেখি-
null

null

null

null

null

null

null

null

null

null

null

null

null

null

null

null

null

এবার কিছু ভিডিও দেখা যাক-
YouTube Preview Image
Apsara – Cambodian Royal Dance

YouTube Preview Image
অপ্সরা নৃত্যের পূর্বে সাজসজ্জার সুন্দর একটি ডক্যুমেন্টারি।

YouTube Preview Image
Apsara dancing Thailand Sukhothai and Lopburi Traditional dance

YouTube Preview Image
Ballet royal du Cambodge au Festival de Fès 2010
——————————————–

সংস্কৃতির অংশ হিসেবে ধারণ করা অপ্সরা নৃত্যের জন্য নৃত্যশিল্পীদের কঠোর শ্রম ও অনুশীলনের প্রয়োজন হয়, বলতে দ্বিধা নেই। প্রাচীন কালের ইতিহাস এক রকম হলেও, আধিপত্য ও শ্রেষ্ঠত্ব নিয়ে অহমিকার মাপকাঠিতে থাই ও কম্বোডিয়ানদের মধ্যে বেশ রেশারেশি লক্ষ্য করলাম ইউটিউবে। ইতিহাসের উত্থান-পতনের মধ্যে দিয়ে এসব আসে, পৃথিবীর আরও বিভিন্ন ইতিহাস এবং বর্তমান পটভূমিতে তা দেখা যাবে।

যারা আরও জানতে আগ্রহী তাদের জন্য কিছু উইকি লিংক দিয়ে দিচ্ছিঃ
Khmer Empire
Champa
Srivijaya
Angkor
Angkor Wat
Apsara

ফেসবুক থেকে মন্তব্য করুন:

২ টি মন্তব্য “দক্ষিণ-পূর্ব এশিয়ার অপ্সরা নৃত্য”

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে আগে লগইন করুন।

জলসাঘরে স্বাগতম!

প্রবেশ পথ

কুঞ্চিকা হারিয়েছে?

সদস্যপদের জন্য

কৃপা করে সারথির কাছে বার্তা প্রেরণ করুন: [email protected]