
*****
এ কী সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে
ওগো বন্ধু কাছে থেকো কাছে থেকো
রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে তোমার আঁখিটি রেখোআমি দিয়েছি আমার হৃদয় লুটিয়ে তোমার প্রেমের জন্য
তুমি দুহাত বাড়ায়ে বুকেতে জড়ায়ে করেছ আমায় ধন্য
বুকের পাঁজরে এমনই লুকিয়ে রেখো
এমনই আমায় প্রাণের বাঁধনে সোনার খাঁচাতে রেখোজীবন হবে যে এত সুন্দর কখনও ভাবিনি আগে
এত সুখ আর এত আনন্দ স্বপ্নের মতো লাগে
ওগো যদি কোনদিন জলছবিসম মুছে যায় এই ছবি
আমি ঘুম ভেঙে দেখি স্বপ্নের মতো হয়েছে বিফল সবই
সেদিন বন্ধু আমার কথাটি রেখো
রাতের নিরলে আমার স্মৃতির প্রদীপ জ্বালিয়ে রেখো
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
সুরঃ খান আতা
শিল্পী সাবিনা ইয়াসমিন এবং সুরকার খান আতাকে সজল শর্মার নমস্কার!
*****
আজ চলে যাবার জিদ না করো
একটু এমন করে কাছে বসে থাকো
মরে যাব হায়
লুট হয়ে যাব
যাবার কথা আর না তুলোএকটু ভেবে দেখো
কেন যেতে দেব না তোমায়
প্রাণ যেতে থাকে যখন উঠে যাও তুমি
তোমাকে দিব্যি আমার প্রাণের প্রীতম
এই কথাটি মেনে নিওসময়ের নিগড়ে বন্দি জীবন যদিও
কিছু মুহূর্ত এখানে নিজের মতো আছে
এমন লগ্ন হারিয়ে প্রাণের প্রীতম
জীবনভর না অনুশোচনা করোকত নিষ্পাপ কত রঙ্গীন এই পরিবেশ
রূপ আর প্রেমের আজ তো মিলন
কাল কি হবে কে জানে প্রীতম
আজকের রাতটাকে থামিয়ে নিও
শিল্পীঃ ফরিদা খানম
(ভাবানুবাদ)
মহতরমা ফরিদা খানমকে সজল শর্মার আদাব!


