গাগরি ভরনে আমি যাব না
গাগরি ভরনে আমি যাব না
যাব না
যমুনা বড় বেঈমান
হায় রে
যমুনা বড় বেঈমান
গাগরি ভরনে আমি যাব না যাব না
যাব না
যমুনা বড় বেঈমানকালো জলে কালো ছায়া ধরে সে রাখে
গোরা অঙ্গে কালি দিতে ডাকে আমাকে
রাখে না রাখে না কুলমান
হায় সে তো
রাখে না রাখে না কুলমান
রাখে না কুলমান রে
যমুনা বড় বেঈমান
হায় রে
যমুনা বড় বেঈমানসারা অঙ্গ মাঝে লুটি নয়ন কালো
কালো রূপে ভুলে তাই আমারে কাঁদালো
বুঝে না বুঝে না অভিমান
হায় সে তো
বুঝে না বুঝে না অভিমান
অভিমান রে
বুঝে না বুঝে না অভিমান
গাগরি ভরনে আমি যাব না যাব না
যমুনা বড় বেঈমান
বুঝে না না বুঝে না
বুঝে না অভিমান
যমুনা বড় বেঈমান
হায় রে
যমুনা বড় বেঈমান
গীতিকারঃ মোঃ রফিকুজ্জামান
সুরকারঃ খন্দকার নূরুল আলম
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
————————————
শ্রীকর্ণে শ্রবণ করিতেঃ যমুনা বড় বেঈমান
শ্রীনয়নে দর্শন করিতেঃ

নর্তকীঃ নৃত্যপটিয়সী নায়িকা শাবানা (অভিনয়ে)
ছায়াছবিঃ রাজলক্ষ্মী শ্রীকান্ত
***************************************
গীতিকার, সুরকার এবং শিল্পীকে সজল শর্মার প্রণাম!
***************************************


