author photo

রাতের শোলক

null
তোর রূপ দেখে বাহবা না বলে যাব এত বেরসিক নই
তোর চোখে চোখ পড়লে চোখ নামিয়ে নেব এত তো ভীতু নই
সেই কবে শিল্পীর মূর্তিতে অসীম বিস্ময়ে প্রণতি জানিয়েছি
তোর মূর্তিতে বন্দেগী করব না এত তো অবিশ্বাসী নই
রাত্রে যখন সাকার হয়ে ভাসিস রে তুই যবনিকায়
মদিরা পেলে ভুলে যাব এত তো মাতাল আমি তো নই
ফুলের বনে ভুলে ভুলে যখন ঘুমাই অতল নিঁদে
ভোমর দেখে তিয়াসী হবো এত কামচুর কখনও নই
শ্লোকের পাতায় তোকেই লিখি তোর নামেই তো সব কথা
শর্মা বলে তুই যে আমার আমি না হয় তোর কেউ নই

ফেসবুক থেকে মন্তব্য করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে আগে লগইন করুন।

জলসাঘরে স্বাগতম!

প্রবেশ পথ

কুঞ্চিকা হারিয়েছে?

সদস্যপদের জন্য

কৃপা করে সারথির কাছে বার্তা প্রেরণ করুন: [email protected]