
এক জীবন কাটাতে গিয়ে জীবনকে বড় কম মনে হয়
সে তো ভিন্ন কথা প্রদীপের জীবন এক রাতেই শেষ হয়
এক জীবন কাটাতে গিয়ে জীবনকে অপূর্ণ মনে হয়
সে তো আরেক কাহিনী মেঘ বৃষ্টি হলেই পূর্ণ হয়
একটি পাপড়ি চাইতে গিয়ে গোলাপের বাগানকে কম মনে হয়েছিল
সে তো আরেক ইতিহাস ঝরা কলির ভাঙ্গা বুকে শত ফুলের বেদনা ছিল
পিয়াস মেটাতে গিয়ে ভরা পেয়ালায়ও তিয়াস বাকি রয়ে গিয়েছিল
সে তো চকিত খবর এক বিন্দুমাত্র শিশিরে মরু তৃষ্ণায় সুখ পেয়েছিল
একটি প্রেম চাইতে গিয়ে সহস্র মনের আকুতিকেও বেশি কিছু মনে হয় না
একটু ছুঁয়া অথবা একটি চুম্বনের কাছে অজস্র ব্যথার হিসেব সমান হয় না
দাবানলে জ্বলে পুড়ে ছাই হয়ে গেলেও অযুদ সবুজ পাতার দুঃখ কেউ মনে রাখে না
অথচ একটি মনের আঙ্গার হওয়া আখ্যান হয় অথবা ইতিহাস না হয়ে পারে না
সময়ের প্রশ্ন ছিল ভূত ইতিহাসের কাছে মনের রঙ কেমন হয়
উত্তর এসেছিল আকাশের দিকে তাকালে যেমন হয়
অথবা কাজলা দিঘীর জলরঙের মত বারবার বদল হয়
যেন শিল্পীর তুলিতে বারেবার রূপরঙ আঁকা হয়
প্রশ্ন ছিল মনের জ্বলন কি খুব বেশি কিছু
শ্লেষের উত্তর ছিল পতঙ্গও তো মরে পিছুপিছু
দীপ পুড়ে ধূপও জলে যায় নিচুনিচু
কারও কম নয় কারও নয় বেশি কিছু
সূর্যমুখী কাছে পায়নি বলে সমাপ্তি টানেনি সূর্যার্ঘতে
ঝরণা সাগর না পেয়ে থামায়নি জল ঢেলে দিতে
ফুলেরও অভিযোগ নেই ভোমর জানে শুধু নিতে
নাঁটাই বাঁধলেও ঘুড়ি ছিঁড়ে চায় চলে যেতে


