জলসাঘর » বাংলা সাহিত্য » শায়েরী » প্রেম তরঙ্গিনী
author photo

প্রেম তরঙ্গিনী

তোর রূপের নুমাইশ দেখে তোর রূপের পুরোহিত হতে আসিনি আমি,
আমি তো এসেছিলাম একটু কুশল-মঙ্গল জেনে নিতে।
কে জানত চোখের চাহনি অমন করে দোর এঁটে দেবে,
কে জানত লোক বলবে- এসেছিলাম তোর সুধা নিতে।।
ভাদ্রের মেঘ দেখে ভেবেছিলাম তোর অলকের বন দেখে আসি,
আমি তো এসেছিলাম বাতাসে একটু তার ঘ্রাণ নিতে।
কে জানত করবীর ফাঁদে ধরাশায়ী হবো,
কে জানত- গায়ে লেগে রবে ছিন্ন চুল পথে যেতে যেতে।।
বর্ষায় উপচে পড়া দীঘির জল দেখে ভেবেছিলাম যৌবনের নদী দেখে আসি,
আমি আসিনি সেই ঊর্মিতে অতল হতে।
কে জানত অমন করে ঝড় উঠবে,
কে জানত সাঁতার দেব ডুবে যেতে যেতে।।

ফেসবুক থেকে মন্তব্য করুন:

৪ টি মন্তব্য “প্রেম তরঙ্গিনী”

  1. Kobita ta pore amar o lakok bai ar kusol mongol eccha holo ?
    Kobita ta kub sundor hoyeche ………..

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে আগে লগইন করুন।

জলসাঘরে স্বাগতম!

প্রবেশ পথ

কুঞ্চিকা হারিয়েছে?

সদস্যপদের জন্য

কৃপা করে সারথির কাছে বার্তা প্রেরণ করুন: [email protected]