
লেইগি লেইকাদা খইমুনাঙলে
আঙাউবা মালাংনা লিরি লিরি হুমলে
ইকাইথবি সাজিনা তাৎথা তাৎথা চোংলে
——————————————–
ফুলের পাপড়ীতে ভোমর এসে গুঞ্জন করছে
পাগলা হাওয়া ঝিরিঝিরি বইছে
তাই দেখে লজ্জাবতী হরিণ (যুবতী) হেলেদোলে নাচছে
গীত ও অনুবাদঃ সৌজন্যে নবেন্দ্র সিংহ
*থাবল চোংবা, শাব্দিক অর্থ দাঁড়ায় ‘জোছনা নৃত্য’।
তবে প্রাচীন ইতিহাসের দিকে গেলে, বসন্ত উৎসব অথবা মদন উৎসব অথবা রমন উৎসব। শুনেছি, প্রাচীন কালে মণিপুরী যুবক-যুবতীরা পছন্দের মানুষের হাত ধরে নাচত। এভাবেই তাদের পছন্দ অথবা পরিণয়ের প্রকাশ এবং স্বীকৃতি আসত। পরবর্তিতে তারা সংসার গড়ত।
প্রাচীন রীতি অনুসারে, আগুন জ্বেলে যুবক-যুবতীরা (অবিবাহিত) তার চারপাশে নাচত। কালের প্রবাহে, অনেক নতুন কিছু সংযোজিত হয়েছে। বর্জিত হয়েছে প্রাচীন সমাজের কিছু লোকাচার। নাচে ও পরিবর্তন এসেছে। শিশু-কিশোররাও এখন অংশ নেয়। মেয়েরা প্রথাগত পোশাক পরলেও, ছেলেদের দেখা যায় শার্ট-প্যান্ট পরতে।
আবশ্যক হিসেবে, আনন্দ উৎসবের সাথে ধর্মীয় বিশ্বাস অনুসারেও কিছু ধর্মীয় আচার পালন করা হয় শুরুতে এবং শেষে। থাবল চোংবার শেষটুকু গুরুত্বপূর্ণ। বিশ্বাস করা হয়, শেষটুকু সুন্দর না হলে তা অমঙ্গল বয়ে নিয়ে আসবে। রোগ-শোকের প্রকোপ বাড়বে, মৃত্যু হবে।
দেখতে গিয়েছিলাম ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান। শুনে শুনে প্রাচীন এই উৎসব সম্পর্কে জানলাম সংক্ষিপ্ত পরিসরে। তাই এই লেখায় তথ্যের সীমাবদ্ধতা বা কোন বিষয়ে অস্পষ্ট বর্ণনা থাকতে পারে।
*****
ব্লগশিবু মাপুং ফাহান্বগি দামাক্ মায়াম্গি মাফাম্দা হান্না হান্না নিংশিংজরি



ফিরোজ খান বলেছেন:
ফুলের পাপড়ীতে ভোমর এসে গুঞ্জন করছে
পাগলা হাওয়া ঝিরিঝিরি বইছে
তাই দেখে লজ্জাবতী হরিণ (যুবতী) হেলেদোলে নাচছে
অবুঝের বুঝ যা, তাই ছিল যখন প্রথম (অরিজিনাল পড়লাম), দ্বিতীয় বুঝ ছিল স্মার্ট বুঝের মতো, বুঝ যা অনুবাদ পড়ে বুঝলাম (হাহাহাহাহাহা)।
দাদা, আপনার এ অধ্যায় কারো পক্ষে অতিক্রম করা সম্ভব না। এখানে আপনার শ্রেষ্ঠত্ব, শ্রদ্ধা হে ফোয়ারা…
সজল শর্মা বলেছেন:
আমার বন্ধুরা চেষ্টা করেছিল, মণিপুরী ভাষা শেখাতে, পরে আর হয়ে উঠেনি। ইয়েমেনের এক বন্ধু আরবী ভাষা শেখাতে চেয়েছিল, চেষ্টা করেছিল, তবুও হয়ে উঠেনি। আসলে, ডুবে না থাকলে হয়ে উঠে না।