দিনটি ছিল ২০০৮ সালের ১৩ নভেম্বর। প্রথমআলো ব্লগে প্রথম শায়েরী পোস্ট করি, শিরোনাম ছিল- মেহফিল- শরাবীর শায়েরী । শুরুটা ছিল হঠাৎ করেই। ইচ্ছে হল শায়েরীর মত বাংলায় কিছু লেখি। যদিও গজলের প্রতি ভাল লাগা ছিল স্কুল থেকেই। গজলের হাত ধরেই ছিল শায়েরীর প্রতি টান। সেই সূত্রেই শায়েরী নিয়ে এখানে ওখানে কিছু স্টাডি করেছিলাম। ব্লগে তখন মনের খুশীতে কত কিছুই লেখতাম। তেমনি ছিল শায়েরীর শুরু। তারপর সাথের ব্লগারদের ভাললাগার সাড়া পেয়ে এগিয়ে চলা। ‘মেহফিল-ই-আশিকি’ শিরোনামে হত আমাদের ব্লগীয় জলসা। ছবি আর কমেন্টে ভরে যেত জলসা। আর্কাইভে সেগুলো স্মৃতির মতই পড়ে আছে। এই শিরোনামে প্রায় পঁচিশটি ভার্চ্যুয়াল জলসা হয়েছিল। আর এমনিতে শায়েরী নিয়ে আরও অনেক পোষ্ট এসেছে।
শায়েরী নিয়ে একটি ই-বুক হয়েছিল। ব্লগার জায়দুল ইসলাম অনেক শ্রম দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করেছিলেন। তার কাছে চিরকৃতজ্ঞ রইলাম। প্রকাশিত হল ই-বুক :: মেহফিল-ই-আশিকি (শায়েরী মালা) : সজল শর্মা
ব্লগার হুমায়রা হারুনের কাছেও চিরকৃতজ্ঞ রইলাম। ‘নব আলোকে বাংলা ‘ ম্যাগাজিনের সতের, ঊনিশ ও বিশ সংখ্যায় শায়েরীকে স্থান দিয়েছিলেন।
১৭
১৯
২০
চলার পথে হোঁচট খেতে হয়। আমিও খেয়েছি। সেদিকে যেতে চাই না, মনে করতে চাই না।
সময়ের সাথে সাথে শায়েরী লেখায়ও পরিবর্তন এসেছে। প্রথম দিকে আরবী ও ফারসী শব্দের অধিক প্রয়োগ ছিল অনেক শায়েরীতে। যদিও সেসব বিদেশী শব্দের অনেককেই বাংলা একাডেমির অভিধানে দেখেছি। তখন সাথে শব্দার্থ দিয়ে দিতাম। কারণ অভিধানে থাকলেও অনেক শব্দই অপ্রচলিত। এখন চেষ্টা করি প্রমিত ছাঁচে লেখার, তবে ভাবের প্রয়োজনে বিদেশী শব্দের আনাগোনা এখনও আছে।
শায়েরী ও রুবাই এর যুগ্ম রূপ নিয়ে অবশেষে আড়াইশত শায়েরীকে ‘ব-দ্বীপ রাতের শায়েরী’ পুস্তকে গ্রন্থিত করেছি। ইচ্ছে ছিল- স্বপ্ন ছিল, তা সাকার হল। ফেইসবুকে।
স্বপ্নভঙ্গের যন্ত্রনা খুবই ভয়াবহ। জীবনে অনেক স্বপ্নই ভেঙ্গেছে কাঁচার মত। শরীরে ভাঙ্গা কাঁচ ঢুকে যে যন্ত্রনা তেমনই যন্ত্রনা পেতে হয়েছে। সেই যন্ত্রনাগুলো মনে আছে বলেই হয়তো স্বপ্ন পূরণে সুখ পেয়েছি। নৈরাশ্য আসবে চলার পথে, তবুও আশাটুকু করি সবার মত- সবগুলো পথ সরল-সুন্দর হোক।



কেতকী জাহান বলেছেন:
বইয়ের জন্য শুভকামনা
“
স্বপ্নভঙ্গের যন্ত্রনা খুবই ভয়াবহ।” যাদের ভাঙ্গে তারাই শুধু এই যন্ত্রণা বুঝতে পারে।
ভাল থাকুন।
সজল শর্মা বলেছেন:
ধন্যবাদ।
স্বপ্নবাজী বলেছেন:
নৈরাশ্য আসবে চলার পথে, তবুও আশাটুকু করি সবার মত- সবগুলো পথ সরল-সুন্দর হোক।
শুভকামনা সব সময়ের জন্য।
সজল শর্মা বলেছেন:
অনেক ধন্যবাদ।
ফিরোজ খান বলেছেন:
জীবন ভরে জীবনের জন্য কিছু কথা লিখতে চেয়েছিলাম
কথার বাহানায় পুরো জীবনটা লিখতে চেয়েছিলাম
দাদা, শুভ কামনা, আপনার যতদুর সম্ভব বই এর কথা পৌছে দিব সবার কাছে
সজল শর্মা বলেছেন:
অনেক ধন্যবাদ খান ভ্রাতা।
পালকি বলেছেন:
প্রাণ ভরা শুভ কামনা।
সজল শর্মা বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।