author photo

বোধ

হুট করে ভালোবেসে ফেলি
ভালবাসবার পর মনে হয় -
আরও বাকি রয়ে গেছে …
আমি প্রতিদিন মাটি খুঁড়ি ,
মাটি খুঁড়তে খুঁড়তে কবর ;
পুকুর ;একটা দিঘী তারপর
নদী হয়ে সাগরের দিকে ছুটতে থাকে ;
আবার ভালবাসতেই থাকি …

ফেসবুক থেকে মন্তব্য করুন:

১টি মন্তব্য “বোধ”

  1. আদাব দেবী।
    অনেকদিন পরে আসরে দেখা দিলেন।

    একটি শায়েরী শুনেছিলাম, অনেক গভীর।

    হুট করে ভালোবেসে ফেলি
    ভালবাসবার পর মনে হয় -
    আরও বাকি রয়ে গেছে …

    এরকম ছিলঃ
    সকল মানুষের মাঝে ঈশ্বর থাকে তবু সকলেই সরল হয় না।
    সকল ঝিলেই জল থাকে ঢেউ থাকে, তবু পদ্ম সবখানে ফোটে উঠে না।।

    তার সাথে মিলিয়ে আমি এক পংক্তি যোগ করিঃ
    সব ভালবাসাতে হৃদয়ের স্পন্দন থাকে, তবু সব ভালবাসাতে উতলে উঠে না।।

    তাই হয়তো কেউ কেউ হাল না ছেড়ে বলে-

    আবার ভালবাসতেই থাকি …

    ভাল লাগল দেবী। আর আপনার লেখা, অবশ্যই ভাব জাগানিয়া হয়।
    শুভকামনা।

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে আগে লগইন করুন।

জলসাঘরে স্বাগতম!

প্রবেশ পথ

কুঞ্চিকা হারিয়েছে?

সদস্যপদের জন্য

কৃপা করে সারথির কাছে বার্তা প্রেরণ করুন: [email protected]