জলসাঘর » বাংলা সাহিত্য » গদ্য-কাব্য » কিছু তো রইলো তোমার
author photo

কিছু তো রইলো তোমার

loveতুমি তো ছিলে না অচেনা কেও
জলসায় ,ঘুঙ্গুর, সাকির বেদনায়
কোথাও তো ছিলে তুমি !
আকাশে ছিল না চাঁদ ,
ছিল না বৈরাগী বাতাস ,
তবু আজ ছিলে তো কোথাও ….
আমাদের জীবনের সব কিছু প্রাপ্ত হবে এমন নয় , আমরা তো জানি জীবন স্বপ্ন দেয় , প্রতারণা দেয় , মৃত্যু দেয় ।জীবন সাজে রঙিন সুতোয় , আবার সাদা এক থানে । জীবন নির্মম আবার জীবন কারুকার্য ময় নিটোল সুন্দর !!
প্রেম শব্দ নিয়ে কেও কেও পোস্টমর্টেম করে ;কেটে চিরে দেখে প্রেমের শরীর ! আহ মানুষ কত রকমভাবে ভালবাসে !! কোন কোন দিন আমার পুরোটা দিন একটা রাত থাকে ;তুমি থাক ! চন্দ্রিমা থাকে ! কোন কোন দিন কোন দিনই থাকে না আমার ,রাত থাকে না ! শূন্যতে বসত করি শূন্যের সংসার !!
আজ তো ভোর হল আর সব দিনের মতই
আজ ও তো খিড়কির ওপাশে থাকলো সুন সান নীরবতা
মৃত্যু এসে দাঁড়ালো পায় পায়
কই ! তুমি না মৃত্যু হয়ে আসো !
কখনো আবার যদি আমার নদীতে একটি নৌকা ভাসে
আবার যদি …আবার যদি ..আবার যদি …..
মৃত্যু মানে প্রেমের সংজ্ঞা হয় ,
কখনো যদি আবার তোমাকে জানা হয়
আমি কালিন্দী নদীর জলে পা ছোঁয়াবো !!
ভোগবাদী ভালোবাসায় যারা বিশ্বাস করে তাদের উপর কখনো ই ভক্তি ছিল না আমার ! তবু মানুষ তো!
কেও কেও হয়ত ক্ষমা করে ভোগবাদিদের , কিন্তু রাজা ! আমি তোমাকে ক্ষমা দেব না কখনোই !!

উৎসর্গ – সজল শর্মা ।

ফেসবুক থেকে মন্তব্য করুন:

৮ টি মন্তব্য “কিছু তো রইলো তোমার”

  1. অসাধারণ! মন ছুঁয়ে গেল। ভাল লাগা রেখে গেলাম। @};-

  2. কখনো যদি আবার জানা হয় তোমাকে
    বাতায়নে লাশ হবার আহবান নিয়ে যদি দেখা হয় তোমার লাশ

    শ্রদ্ধা রহিল আপনার মেহফিলে –
    শ্রদ্ধা রহিল, শমার্জির দরবারে, দুইটা কথা বলে যেতে চাই শমার্জির শানে -
    “অঝর শ্রাবনকে তুমি ফালতু বর্ষা ভাবো,বানের কারন
    আমি দেখি ফসলের জয়গান,জমিনের আলিংগনে ভালবাসার আন্দোলন,উত্থান পতন।
    দুই বিন্দু জল হয়তো কিছুই না ঘন বর্ষায়
    কিন্তু অনেক কিছু পিপাসার্থ মরুভূমিতে
    তৃষ্ণা যে হৃদয়ে ভরপুর, যে হৃদয়ে আকাংক্ষা প্রেমের
    এ বিন্দুর জন্য সে হৃদয়ে হাহাকার, পুরো বর্ষা তার কাছে জান্নাত।

  3. শেষের লাইন দুটি ভীশন ভাল লেগেছে।
    খুব সুন্দর!

  4. অনেক অনেক ধন্যবাদ, সুন্দর একটি কবিতা আমার নামে উৎসর্গের জন্য। আপনার সব কবিতাই পাঠক হিসেবে মনের মাঝে ভাললাগা এনে দেয়।

    দেবীকে আবারও ধন্যবাদ জানাই, এবং কৃতজ্ঞতা।
    শুভেচ্ছা রইল।

  5. খুব সুন্দর / খুব ভাল লাগলো । শুভ কামনা আপু /

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে আগে লগইন করুন।

জলসাঘরে স্বাগতম!

প্রবেশ পথ

কুঞ্চিকা হারিয়েছে?

সদস্যপদের জন্য

কৃপা করে সারথির কাছে বার্তা প্রেরণ করুন: [email protected]