জলসাঘর » বিবিধ » মায়াবতী
author photo

মায়াবতী

চোখ দুটিকে রেখে এলাম
তোমার দেয়ালের সীমানায়
জানতেও পারবে না তুমি কোনোদিন ———–
সন্ধ্যার আবীরে
ছায়া ছায়া আলোয়
কি অপরিসীম মুগ্ধতা

তোমাকে ঘিরে————

তোমাকে বলতে পারবো না ,

কোনোদিন ই না ।

তোমাকে ভেবে ভেবে

কত পুজার ফুল সাজিয়েছি

সেও তোমাকে কোনোদিন ই বলতে পারবো না ।

কোনোদিন ই না ।

তবু যদি দেখো কোনদিন মায়াময় জোছনা
একেবারে তোমার মশারী ভেদ করে
তোমার বিছানায়
তোমাকে আলো করেছে
মনে কর সে আমার মন
তোমায় ভালবাসায় আগলে রেখেছে ।

ফেসবুক থেকে মন্তব্য করুন:

২ টি মন্তব্য “মায়াবতী”

  1. অনেক আবেগ, অনেক কাব্যিক- একটি লেখা। প্রথম থেকে শেষ- সবটুকুই অসাধারণ।

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে আগে লগইন করুন।

জলসাঘরে স্বাগতম!

প্রবেশ পথ

কুঞ্চিকা হারিয়েছে?

সদস্যপদের জন্য

কৃপা করে সারথির কাছে বার্তা প্রেরণ করুন: [email protected]