author photo

সোনালু ফুল

বললে তুমি ওই আকাশের একটি তারা আমায় দেবে

মেঘের দেশে একটি বাড়ি আমায় তুমি বানিয়ে দেবে ।

পাহার চুড়োয় স্বর্ণ লতার একটি ফুল আমায় দেবে ,

সবুজ দিঘীর কালো পাড়ের টলটলে জল আমায় দেবে ।

সবুজ বনের কালো ময়না আমায় সে যে সঙ্গ দেবে

আইভি লতার সোনালু ফুল আমার খোপায় গুজে দেবে ।

হয় নি কিছুই হয় না কিছুই তুমিই যখন হারিয়ে গেলে

উপরে ওঠার সিঁড়ির খোজে ,রইলাম আমি সিঁড়ির নীচে

উপরে ওঠার সেই সিঁড়িটা কোথায় যেন মিলিয়ে গেছে ।

দেখতে দেখতে সময় গেছে আমি ই শুধু রইলাম পড়ে ।

ফেসবুক থেকে মন্তব্য করুন:

৬ টি মন্তব্য “সোনালু ফুল”

  1. উপরে ওঠার সেই সিঁড়িটা কোথায় যেন মিলিয়ে গেছে ।

    দেখতে দেখতে সময় গেছে আমি ই শুধু রইলাম পড়ে ।

    আসলেই স্বপ্নর উপরই পথ চলে ভালবাসা, তারপর অনেকে সে পথ ছেড়ে বেরিয়ে যায় উপরে ওঠার সিড়িতে। ধাপগুলো আরও উপরে উঠতে শুরু করলে অনেকেই ভুলে যায় কোথা থেকে শুরু করেছিলো। যদি কখনো সেই ধাপ বেয়ে নিচের দিকে পড়ে, তখন কিন্তু ঠিকই আঁকড়ে ধরে সেই শুরুকেই, আর যদি কোন পতন না হয়, তবে ভুলে যায়, ফেলে সামনের দিকে চলে যায়।

    এবং এটাই সত্য, সেই সিড়ি একদিন হারিয়ে যায়, সব খেলা একদিন থেমে যায়। সেদিন দুজনার দুটি পথ দুটি দিকে -হতাশায় মুড়িয়ে যায়।

  2. উপরে উঠার সিঁড়ি- জুয়ার মতই নেশা জাগায়। বাকি পৃথিবীর খবর থাকে না। আবার পরিস্থিতিতে ঐ সিঁড়ির দিকে পাও বাড়াতে হয়। যারা ব্যালেন্স করতে পারে, তাদের সবদিকে তাকানোর একটু-আধটু সময় থাকে।

    ধন্যবাদ জলসাঘরে সুন্দর একটি কবিতার জন্য।

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে আগে লগইন করুন।

জলসাঘরে স্বাগতম!

প্রবেশ পথ

কুঞ্চিকা হারিয়েছে?

সদস্যপদের জন্য

কৃপা করে সারথির কাছে বার্তা প্রেরণ করুন: [email protected]