জলসাঘর » বিবিধ » জোছনার গান
author photo

জোছনার গান

আহ জোছনা হরিৎ রজনী চুপি চুপি নিঝুম ,

চুম দিয়ে যাক চোখে নরমো কোমলো ঘুম ।

জলসার ওই নুপুর নিক্কন না আসুক কানে ,

শুধু তোমারেই চাই তোমারেই চাই এই নিরস প্রাণে ।

 

প্রাণ যেন ধুধু মরু মরীচিকা দেখে

কারে চায় কারে পায় না জানে বুঝি সে

সবুজ রজনী নীল চোখে নামাও বসন্ত

কার অপেক্ষায় বসে থাক এমনি দুরন্ত ।

 

নীল জোছনা সবুজ রজনী স্বপন আনো চোখে

আকাশে আজ মেঘ নাই কার অপেক্ষায় বসে

জোছনা আজ সবুজ রজনী চুপি চুপি নিঝুম

চুপি কেন ছেড়ে যাও দিয়ে যাও চুম ‘।

 

আহ রজনী জোছনা সবুজ চুপি চুপি থাকো

তোমারেই চাই তোমারেই চাই ছেড়ে যেও নাকো

নীল জোছনা হরিৎ রজনী চুম দিয়ে যাও চোখে

কভু যেন না ছাড়ো এই আমারে ।

ফেসবুক থেকে মন্তব্য করুন:

৩ টি মন্তব্য “জোছনার গান”

  1. জলসার ওই নুপুর নিক্কন না আসুক কানে ,

    শুধু তোমারেই চাই তোমারেই চাই এই নিরস প্রাণে ।

    সুন্দর লাগল অনেক সুন্দর।

    ভাল থাকুন, অতি ভাল

  2. শুধু তোমারেই চাই তোমারেই চাই এই নিরস প্রাণে ।

    চাইলেই কি পাওয়া যায়! :)

    আহ রজনী জোছনা সবুজ চুপি চুপি থাকো

    তোমারেই চাই তোমারেই চাই ছেড়ে যেও নাকো

    নীল জোছনা হরিৎ রজনী চুম দিয়ে যাও চোখে

    কভু যেন না ছাড়ো এই আমারে ।

    অনেক সুন্দর।

  3. আপনার লেখা এখন এত পোক্ত অবাক হতে হয়। খুব ভাল লেখেছেন। :-bd

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে আগে লগইন করুন।

জলসাঘরে স্বাগতম!

প্রবেশ পথ

কুঞ্চিকা হারিয়েছে?

সদস্যপদের জন্য

কৃপা করে সারথির কাছে বার্তা প্রেরণ করুন: [email protected]