হাতে হাত ধরা মাতাল সন্ধ্যায়
আমরা বসেছি যখন ক্যাফেতে ,
আলো আধারির খেলায় ভালবাসাকে অরণ্য
বোধ হয়েছিল।
নিমগ্ন আচ্ছন্নতায় আমি বার বার হারিয়েছি ,
অবশেষে তার নগ্ন নির্জন হাত আমাকে এক নিমিষে
টেনে আনলো আলোর জগতে ।
ঐ হাত আমি আর কখনই ছাড়তে চাইনি
এক দুই তিন ওরকম হাজারো দিন রাত ।
আমি আবারো সেই মায়াময় হাতের অপেক্ষা করেছি
আসবে বলে এবং
শালিক ডাকা দুপুরগুলোতে হারাব বলে
এবং নরম নদীর ধারে পা ডুবিয়ে বসবো বলে ।
এবং এবং মাতাল সন্ধ্যায়
ওর হাত ধরে আবার হারাবো বলে ।



ছায়েদা আলী বলেছেন:
সুন্দর
ভালো লাগলো ।
ভালো থাকুন ।
কেতকী জাহান বলেছেন:
আমি আবারো সেই মায়াময় হাতের অপেক্ষা করেছি
আসবে বলে এবং
শালিক ডাকা দুপুরগুলোতে হারাব বলে
এবং নরম নদীর ধারে পা ডুবিয়ে বসবো বলে ।
এবং এবং মাতাল সন্ধ্যায়
ওর হাত ধরে আবার হারাবো বলে ।
অনেক ভাল লাগল। শুভকামনা।
সজল শর্মা বলেছেন:
কোন কোন দিন সন্ধ্যাকে খুব মাতালই মনে হয়। আমার প্রবাস জীবনের এমন অনেক সন্ধ্যা আছে। আমরা বন্ধু-বান্ধবরা চা অথবা কফিতে আড্ডা জমাতাম।
হ্যাঁ, এমন সন্ধ্যায় রোমান্সের মাহত্ম্য অবশ্যই আলাদা হবে, কবিতার মত।
অনেক সুন্দর।
পালকি বলেছেন:
অপেক্ষা যখন মধুর ভাবনায় সুন্দর।