জলসাঘর » ২০১২ » আগস্ট
author photo

জুরি গাঙের মরুতৃষা

পাহাড়ের ঝিরি বেয়ে জল নেমে ভরে উঠে জুরি গাঙের বুক-
তার কি সুখ! কে জানে।
তবু, ভাল করেই জানি- ভেসে বেড়ানো দুটি হাঁসের খুশী,
কাশবন ছুঁয়া বাতাসের আনন্দ-উদ্বেল,
ভাঙা ভেলার কদলীর সাঁতার- ভাসানেও তো
কেউ কেউ সুখ পায়।
যেমনটি পেয়েছিল জারুলের ফুল
ঘোলা জলে দূরে যেতে যেতে।

ঐ যে সাঁঝে কাজলীহাঁসের ডানা দেখা যায়,
ঘোলা … [বাকিটুকু পড়ুন]

মন্তব্য করুন ২১৩ বার পঠিত
author photo

জলসা

যদি একবার কোন আসরে আমার তরে বাজত কারও পায়ের ঘুঙুর।
যদি আমার তরেই কণ্ঠে কারও আসতো সুর।।
আমার তরেই যদি সুরাহির সুরা ছলকাতো।
ঠমক-থমক তালে কারও দেহখানি দোল-দোল দোলতো।।
আমাকে মজাতে যদি কাঁদতো বেহালার তার।
বীণার শিঞ্জনে যদি মন ঢলতো আমার।।
রাতের প্রদীপ যদি জ্বলতো আমার নামে।
নাগরীর রূপ যদি ফুটতো আমার কামে।।
তবে … [বাকিটুকু পড়ুন]

author photo

এক সম্রাটের ফরমান

আমার একটি সাম্রাজ্য আছে। আলেক্সান্ডারের পদলুণ্ঠিত পারস্য থেকেও বিশাল। বিশাল- চেঙ্গিস খানের লহুপিয়াসী তরোবারির অনুগত মেদিনীর চেয়ে। সূচাগ্র মৃত্তিকার জন্য আমাকে যুদ্ধ করতে হয় না। এক পলক দৃষ্টিতেই সব আমার হয়ে যায়। অসীম আমার সাম্রাজ্যের সীমানা, অথবা পরিমাপের উর্ধ্বে। সীমান্ত নেই- তাই অতন্দ্র প্রহরী নেই। অজেয়- তাই ‘দুর্জয়’ নামে কোন … [বাকিটুকু পড়ুন]

author photo

কাব্যরস

জাগবো আমি আঁধার রাতি জ্বালিয়ে মোমের বাতি
এক নিশিতে শেষ কি হবে রাবণ-চিতার রীতি
নাই হলো মোর ঘর কি দুয়ার- নাই-বা হলো সুখ কিছু আর
পুড়ে যেজন পায় সে অনল- এই তো চির-নীতি

ভোর-বিহানের কলকাকলি শুনলে মনে পাড়ি গালি
নিজেই নিজের শেষ দেখে নেই- কথায় জুড়ে মনের কালি
মাতাল রে তুই … [বাকিটুকু পড়ুন]

author photo

চিত্রকলায় সাকি

তৈল হলেই সলতের আলো দীপ হয়ে যায়
কাব্য-গীতে মশগুল হলে আসর হয়ে যায়
কবির মনের পাতায় লিখা হয় ইতিহাস
সাকির পেয়ালার জল শরাব হয়ে যায়

The mere threads in lamp what oil makes
Engrossed in poesy-melody gives party rays
Those are history in pages of poet’s mind
Cup’s aqua turns … [বাকিটুকু পড়ুন]

author photo

পারস্যের শ্লোক

*****
সময়ে সময়ে এক টুকরো খড় আমার চোখের পর্দা হয়ে যায়
আর সময়ে সময়ে এক পলকে আমার দুনিয়া দেখা হয়ে যায়
প্রেমের উপত্যকা এখনও সুদূর দূরত্বে- মাঝে মাঝে মনে হয়
একটি দীর্ঘশ্বাসেই শত বর্ষের পথপরিক্রমা সমাপ্ত হয়ে যায়
তোমার খুঁজ চালিয়ে যাও- আশার কিনারাটুকু ছেড়ে যেতে দিও না
কোন না … [বাকিটুকু পড়ুন]

author photo

সাকি

সাকি
কি করে গো বেঁচে থাকি
গগনে জমে মেঘ বুকে গাঁথে শূল
প্রেম কি ছিল ভুল
তার কথা ভেবে ভেবে নিদি নাহি আসে চোখে
কি করে গো মনোব্যথা জুড়িয়ে রাখি

কি করে বুকের ব্যথার গো
কি করে বুকের ব্যথা জুড়িয়ে রাখি
সাকি

দীপ জ্বলে ঘরে ঘরে
আমি তো আঁধারে … [বাকিটুকু পড়ুন]

মন্তব্য করুন ২০৪ বার পঠিত
author photo

The Delirium

Azure welkin, where-
Small clouds are prevailing.
Wavy south breeze brings vibration-
Playing with leaves and dancing…

Twilight has gone with the vesper bell’s ringing.
No verdancy;
Only the dark!
“Where’re you moon?”-
Says desolated heart,
With ditty of viol, chanting with incessantly tears.

No love today;
Only the shedding of tears.
Vernal zephyr in vista-
Brings agony of solitary life,
Have lost my … [বাকিটুকু পড়ুন]

author photo

Hunger in Flesh

Every night I see
Flesh meets flesh, hunger meets hunger
Since the Sun’s been burning, perhaps
And the moon! Like an intoxicated touch-
Since she’s been the beauty queen- cosmic courtesan
Touches she heart, touches she skin
With heavenly n’ softy shine

Every night I see
Hunger in flies- turn ashes to … [বাকিটুকু পড়ুন]

author photo

একটি ব্যর্থ তদন্ত

তদন্ত কমিটির রিপোর্টের মতই সুপারিশ এসেছিল-
‘একটি ঘর প্রয়োজন’।
ঘর খুঁজতে গিয়ে অবশেষে আমরা যা পেলাম
তাতে উপসংহার এলো- আমরা কেউ আর ঘরের নই।
অথবা, আমাদের ঘরের ডিজাইনটি লুট হয়ে গেছে। কিন্তু-
তখনও স্মৃতি বলে যাচ্ছে যে- আমাদের তো একটি ঘর ছিল,
সেই ঘরে ছাওনি ছিল- কিন্তু দেওয়াল ছিল না,
অথবা, ছাওনি-দেওয়াল সবই ছিল, … [বাকিটুকু পড়ুন]

মন্তব্য করুন ১৪২ বার পঠিত

জলসাঘরে স্বাগতম!

প্রবেশ পথ

কুঞ্চিকা হারিয়েছে?

সদস্যপদের জন্য

কৃপা করে সারথির কাছে বার্তা প্রেরণ করুন: [email protected]