জলসাঘর » ২০১২ » জুন
author photo

ত্রি-মিশেল

*****
যতই ডাকুক বনের পাখি তার সুরে আর গাইব না
যতই নামুক ঢল নদীতে পানসী তোড়ে বাইব না
দ্বিপ্রহরের উদাস রাগে কেন রে তুই ডেকে যাস
ঘুমিয়ে গেছি গহন নিঁদে আর তো রে হায় জাগব না

ঐ বেলা যে চলে গেছে আর সে বেলা ফিরবে না
যতই বেলা কাঁদুক ঘরে বেলীর মালা গলবে না
পাথরে ঠুকে মাথাখানি … [বাকিটুকু পড়ুন]

author photo

আবহমান

সেই যে ভাসিয়েছিল কলার ভেলা ভিটে ছুঁই ছুঁই পানিতে-
তারপর ভেসে চলে দিক-ভালের কাছে বেঁধেছিল ঘর,
ব-দ্বীপের অববাহিকায়।

এখনও কি কুঁড়ে ঘরে খড়ের চালের নিচে
না-শীত না-উষ্ণ মাটির মেঝেতে বুনা হয় নকশী কাঁথা!
এখনও কি উনুনের পাতা-পুড়া-ধূমে ঘর ছেয়ে নাকে আসে
আবহমান জীবনের ঘ্রাণ!

সকালের রোদ নেমে এলে দেউড়িতে- গোয়ালের বাঁধা-গরু মাঠে … [বাকিটুকু পড়ুন]

মন্তব্য করুন ১৪২ বার পঠিত
author photo

সুর গীতিকা

আধুনিকঃ

ও মন মাঝি রে ও মন মাঝি
ভেসে যাব দূরে যাব
পাবে না কেউ খুঁজি

ঢেউয়ে ঢেউয়ে গুনে যাব সময়ের নামতা
সাঁঝ এসে দেবে বলে বিদায়ের বারতা
পাল তোলে ঢেউ ঠেলে
বাইবো চোখ বোজি

হাওর নদী বেয়ে বেয়ে যাব দূর সায়রে
সাড়া দেব না তারে ডাকে যদি আমারে
মেলা ভুলে খেলা ভুলে
একা যাব যুজি

গীত ও সুরঃ সজল শর্মা … [বাকিটুকু পড়ুন]

মন্তব্য করুন ২০৩ বার পঠিত
author photo

সম্‌সারা

সংস্কৃত শব্দ ‘সংসার’ জন্ম-মৃত্যুর চক্র, কর্ম, কর্মফল, পূনর্জন্ম ইত্যাদিকেই নির্দেশ করে। এর আক্ষরিক অর্থ ‘চির-প্রবাহ’।

‘সম্‌সারা’ ছায়াছবিটি তাসি নামের এক বৌদ্ধ-সন্ন্যাসীর জীবন অধ্যায়ের কাহিনী নিয়ে চিত্রায়িত। পাঁচ বছর বয়স থেকেই তাসি গৃহত্যাগী। ছায়াছবির শুরুতেই বৌদ্ধ ভিক্ষুরা তাকে বের করে নিয়ে আসেন এক ধ্যান-গৃহ থেকে যেখানে তিন বছর … [বাকিটুকু পড়ুন]

author photo

টূ গূড টু বি ট্রু

নিজের চেহারা ফর্সা থেকে ফর্সাতম করলেই আপনি জীবনের সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন না। কারণ চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাকে সুদক্ষ হতে হবে, সচেতন হতে হবে, সুচতুর হতে হবে। আপনার কাপড় ঝকঝক করা মানেই আপনি সবকিছুতে এ-ওয়ান নন। আপনার চেহারা চকচক করলেই আপনি স্মার্ট নন। আপনার কাপড় চকমক করলেই … [বাকিটুকু পড়ুন]

author photo

ঋকের কাব্য

(সোমরসের সোমলতা)

বেদ পড়তে বসেছিলাম। কিছু জায়গায় বেশ আনন্দ পেলাম। অনুবাদে একেবারে গদ্য-কাব্য। একেকটি সুক্ত যেন একেকটি বড় কবিতা। আশাকরি পড়তে ভাল লাগবে, কাব্যবাতিক হলেও।

*****
হে মৃত্যু তুমি আরেক পথে ফিরে যাও, দেবলোকে যাবার পথ ত্যাগ করে অন্য পথে যাও। তোমার চোখ আছে, তুমি শুনতে … [বাকিটুকু পড়ুন]

author photo

চতুর্পদী

———————————————–
———————————————–
আজ যদি গো এই আসরে ঝরাও তোমার চোখের জল
কসম তোমার ঝিলিক-হাসির মাঝ সাগরে হবো তল
এই তিথীতে তিতি চোখে জমিও রেখো অথই সুখ
সেই সুখের রেশে হোক না সুধা এই পেয়ালার জল-গরল

তোমায় দেখা সেই তিথীটির স্মৃতি বড় মনে আসে
যেমনি করে রোদের পরে নীল আকাশে মেঘ ভাসে
একলা ঘরে তোমার ছায়া চোখের ভুলে দেখিতে … [বাকিটুকু পড়ুন]

author photo

মহীরুহের নিসর্গ

সুনিবিড় বীথিকায় মায়া-ছায়াতলে
কেটে যাবে সব বেলা রসে গলে গলে
বর্ষা নামলে পরে ভরসা কবির
কাব্যের খাতাখানি ভরে যাবে ফুলে

মাঝে মাঝে বিহগের সুরে দিয়ে সুর
বুকে হবে ছবি আঁকা বিধূরা বধূর
বিরহীর বিরহের রেশ ধরে তানে
জলছবি এঁকে যাবে স্বপ্ন-মধুর

জলধোয়া কুসুমের পাপড়ির রূপে
হাহাকার করে যাবে- কোন সে পাপে
বিসর্জন দিয়েছিল ভাসানের জলে
তারও তো ফুল ছিল- জ্বলবে … [বাকিটুকু পড়ুন]

author photo

কড়ি

রাত বারটা বাজে। সমুদ্র তীরের একটি খালি চেয়ারে বসে তাকিয়ে আছি সুদূরে। নিস্তব্ধ পরিবেশ। আশেপাশে দু’চারটি দল তাদের মত করে- পান করে, দম টেনে, নিশ্চুপ গল্প করে, সময় কাটাচ্ছে। পুলিশের একটি গাড়ী অন্ধকারে নিস্তেজ দাঁড়িয়ে আছে। এখানে হৈ-হুল্লোড় নেই। তারাই এখানে আসে যারা শান্ত-নিরিবিলি পরিবেশ ভালবাসে। আমিও ভালবাসি। বারবার আসি। … [বাকিটুকু পড়ুন]

মন্তব্য করুন ১৭৮ বার পঠিত

চোখেতে থেকো
বাহুতে থেকো
অধরে থেকো
অথবা মনে থেকো
এই সবই তো ঘর তোমার
যেথায় খুশী থেকো…

কাছে যদি আসতে চাও
ডাক না দিলেও চলে এসো
কিছু স্মৃতি দিয়ে যেও
সুবাস কিছু নিয়ে যেও…

আজ না জানি এ কি হলো
কেউ তো একটু বুঝিয়ে যাও
এত আবেগ ছেয়েছে আজ
প্রাণ করে যে মরে যাবো…

শপথে থেকো
দিব্যিতে থেকো
আঁচলে থেকো
কাজলে থেকো…

YouTube Preview Image
(ভাবানুবাদ) … [বাকিটুকু পড়ুন]

মন্তব্য করুন ১৬৪ বার পঠিত

জলসাঘরে স্বাগতম!

প্রবেশ পথ

কুঞ্চিকা হারিয়েছে?

সদস্যপদের জন্য

কৃপা করে সারথির কাছে বার্তা প্রেরণ করুন: [email protected]