জলসাঘর » ২০১২ » ফেব্রুয়ারী
author photo

নষ্ট ভুলের কষ্ট

তুমি যখন ও আখি তুলে চাইলে
বুকের মধ্যে একশত একটি লাল পদ্ম পাখা মেলল

সাগর তার গর্জন ভুলে একেবারে চুপ হয়ে গেল
আমার ভেতরের নীল আগুন আমাকে অঙ্গার করে দিল ।

তোমাকে আমি বলতে চাই যে
একশত একবার তোমাকে পেয়ে
আমি ভুল করতে চাই
তোমার কাছে যেয়ে বলতে চাই
ভুল গুলো কেন ফুল হয় না বল তো ?

৪টি মন্তব্য ২২১ বার পঠিত
author photo

নীলাঞ্জনা অথবা একটা নীল প্রজাপতি

ওর নাম নীলাঞ্জনা ।

অথবা নীল ।

ওর মধ্যে  নীলের বিষাদ ছড়ানো ।

অথবা নীলের আবেশ ছড়ানো

অথবা নীল তার জীবনের আভিজাত্যে ওর ছন্দময় চলন অথবা পতন ।

নিলাঞ্জনা ওর নাম । সংক্ষেপে নীল ।

নীল নীল নীল ————————-।

মধ্যবিত্ত ঘরে অনেকগুলো ভাইবোনের মধ্যে ওর জন্ম ।

অনেকগুলো ভাইবোনের মধ্যে যখন জন্ম হয় তখন মনে হয় প্রত্যেকে নিজেকে অবহেলিত … [বাকিটুকু পড়ুন]

৫টি মন্তব্য ২৬১ বার পঠিত
author photo

শর্মাবাংলা’র চিত্রমঞ্চ-১

তারা তটিনীর নট…
বাতাস দিলে এই কাশবন নর্তকীর মতই নৃত্য করে যায়। তাদেরকে নদীর নাগরী বলা হলেও অত্যুক্তি হবে না নিশ্চই!

প্রকৃতির প্রচ্ছদ…
প্রকৃতি যদি একটি পুস্তক হয়, তাহলে এমন একটি প্রচ্ছদে নিশ্চয় দেখতে খারাপ লাগবে না।

এক বিকেলে, প্রকৃতির গড়া ছবি। ভাবোক্তিতে ‘প্রকৃতির আঁকা’। … [বাকিটুকু পড়ুন]

author photo

এ আমার অলৌকিক পুনর্জন্মের কবিতা

 

অসীম মহাজাগতিক মহাবিশ্বের
আকাশের লক্ষ কোটি গ্রহ-তারকা
শিশু মহাবিশ্বের রঙিন নিহারীকা
সঙ্কীর্ণ গোলক চৌহদ্দির নিমেষে
সহস্র বিস্ফোরণের সংঘাতে একদা
অজস্র জলধারায় পাথর ভেঙ্গেচুরে
সূচিত হয় একখন্ড মাটির রূপ।
  
সেই সংঘাতের সীমান্তে যোগে রোদ্দুর,… [বাকিটুকু পড়ুন]

৪টি মন্তব্য ২৪৫ বার পঠিত

বাংলার সন্তান আমি, মণিপুরী দুহিতার গর্ভজাত
কবিঃ কারাম নীলবাবু
বাংলা অনুবাদঃ এ কে শেরাম

থবান থাগী ফুদ্রিৎ ফূনা চুখ্রবা নোং
বাংলাগী অতিয়াদা তরানি পানবগী থাজনা তরং তরং থোকপদো,
য়েংঙিমখৈ পেনবা নাইদে-উরিমখৈ লোইবা নাইদে।
পুক্‌নিং হূনা পুবিখি
থবায়-হকচাং অনীবু নুংশি নাক য়ৌহনখি;
নোংঙাল্লমদায়দা তারমদাইগী থাজ মঙালদা
থবায়না ইরোয়দুনা শান্নজবা
পদ্মা-মেঘনা-যমুনাদা ইরোয়দুনা মীকূপ্তা য়ৌরম্মি
বাখলদা ঙাউরম্মি-নুংঙাই ঈপাক্তা তাউরম্মি,
চেন্থরম্মি ঈচেন মতুঙ ইন্না
শান্নজরম্মি ঈপোম’থক্তা,
পদ্মা-মেঘনা-যমুনাগী ঈশিংনা … [বাকিটুকু পড়ুন]

author photo

আপনাদের জলসার রংমহলে একজন নতুন

সুপ্রিয় বন্ধুরা,

আমি এইমাত্র জলসাঘরে প্রবেশ করলাম। আপনাদের রংমহলে একজন নতুন। আমার উষ্ণ শুভাশিষ রইল। আজ আমার খুব ভাললাগছে। প্রথমেই বলে রাখি – আমি অনেক ব্যস্ত প্রকৃতির সাধরণ মনুষ, কিন্তু মনোবল নিয়ে লড়তে পছন্দ বেশ করি।

ধন্যবাদ।

ইতি নয় – শুরু

৩টি মন্তব্য ২১৩ বার পঠিত
author photo

ফেলে আসা দিন স্বপ্ন রঙিন-২

2.

প্রতিদিন কলেজে যাওয়া আসার পথে ছেলেটাকে দেখি। বয়স আনুমানিক ২৫/২৬।
পিচ ঢালা রাস্তার একপাশে শুয়ে থাকে ।দু হাত পা ছড়িয়ে চিত হয়ে আকাশের দিকে মুখ ।
উপরে সূর্যের গনগনে তাপ নীচে তপ্ত রাজপথ ।
তার দু হাত এর কনুই এর পরের অংশ নেই আর দু‘পা এর হাটুর পরের অংশ টুকু নেই ।

প্রায় সময় … [বাকিটুকু পড়ুন]

author photo

স্মরণে প্রীতম এসে যায়

স্মরণে প্রীতম এসে যায়
এই দুখ সহা না যায়
হায় রাম

সতীন কোকিলা কুহু ডেকে যায়
আমি বিধূরার বুকে অনল জ্বালায়
পান না করে থাকা না যায়
হায় রাম
…ঠুমরী (ভাবানুবাদ)

YouTube Preview Image
শিল্পীঃ কৌশিকি চক্রবর্তী

২টি মন্তব্য ১৬৬ বার পঠিত
author photo

আসে না প্রীতম

কি করি সজনী আসে না প্রীতম
উচাটনে কাটে মোর তার বিহনে রজনী
আসে না প্রীতম

কেঁদে কেঁদে ফিরি কাল তো এল না
উচাটনে তার স্মৃতি হয় তো স্মরণ
আসে না প্রীতম
—–ঠুমরী (ভাবানুবাদ)
রাগঃ ভৈরবী

YouTube Preview Image
শিল্পীঃ পদ্মা তলওয়ালকার

২টি মন্তব্য ২০১ বার পঠিত
author photo

ফেলে আসা দিন স্বপ্ন রঙ্গিন-১

আমাদের ক্লাসে জান্নাত যখন প্রথম আসলো আমার কাছে তেমন আহামরি কিছু মনে হয় নি । খুব ফরসা সাধারন মেয়েদের চাইতে লম্বা অথবা দীর্ঘাঙ্গি বলা যায়। মুখটা খুব ধারালো আর একদম সাদামাটা সাজ । চোখে একটু কাজল ও নেই । কিন্তু ক্লাসে অন্যান্য মেয়েরা ওকে দেখে খুব বলাবলি করছিল ও নাকি … [বাকিটুকু পড়ুন]

জলসাঘরে স্বাগতম!

প্রবেশ পথ

কুঞ্চিকা হারিয়েছে?

সদস্যপদের জন্য

কৃপা করে সারথির কাছে বার্তা প্রেরণ করুন: [email protected]