জলসাঘর » ২০১১ » অক্টোবর
author photo

স্বপ্ন কে নিয়ে আমি

স্বপ্ন; আমি তোমাকে বড্ড ভালোবাসি,
কিন্তু, তুমি কবি হৃদয়ের হাহাকার
তাই তোমাকে প্রহার করি।
তুমি নিদ্রিতের নিদ্রা ভঙ্গ
তাই তোমাকে লাঞ্চিত করি।
… তুমি মরে যাও
তাই তোমাকে পুনঃর্জীবিত করি।
তুমি আর্তনাদ কর
তাই তোমাকে শান্ত করি।
তুমি ভালবেসে পৃথিবী রঙ্গীন দেখো
তাই তোমাকে আলিঙ্গন করি।
তুমি সুপ্ত হৃদয়ের কামনা
তাই তোমাকে নমস্কার করি।

১টি মন্তব্য ২৬৫ বার পঠিত
author photo

আমার প্রিয়তমাকে

এই তুমি কি আমায় চেন?
কততুকুই বা হয়েছে আমাকে জানা।
তুমি শুধু ভালবেসে চলেছ আমায়
তোমার কর্তব্য বোধে,
প্রেমিকার হৃদয় তন্ত্রী থেকে।

তুমি কি আমায় বিশ্বাস করতে পেরেছ পুরোপুরি,
নাকি বিশ্বাসের অন্তরালে বিশ্বস্থতার কালো জল?

তুমি কি আমার কাছে সুখী ?
নাকি অতি শোকে বিহবল।

তুমি আমাকে চেনার চেষ্টা কর
খোঁজ আমার আলো আধাঁরের বিশালতা।
বুঝতে চেষ্টা করো আমার অবচেতন ভাবনাগুলোকে।
আমাকে … [বাকিটুকু পড়ুন]

১টি মন্তব্য ২৩৫ বার পঠিত
author photo

নাচ রে নাগিন

কোথায় তোর কোমরের তাল,
আজ বড় নাচতে ইচ্ছে করে।
কোথায় তোর সুরের লহর,
আজ বড় গাইতে ইচ্ছে করে। ।
দুলিয়ে দোলা ভাসিয়ে ভেলা-
মনের দোরে দিয়ে তালা,
তোর ঐ-
নাগিন চোখের বিষ নিতে রে
বড় ইচ্ছে করে।।
ঠমক থমক খনক খনক-
দিবি আমায় রূপের চমক,
তোর অধরের মৃত্যু-শরাব
পান করতে ইচ্ছে করে।।

YouTube Preview Image YouTube Preview Image
১টি মন্তব্য ২৫৩ বার পঠিত
author photo

বাংলা গজলঃ দুঃখ আমার পারিনি এখনও…

YouTube Preview Image

দুঃখ আমার পারিনি এখনও তোমাকে বুঝাতে।
তোমার আশায় সবই আমার চেয়েছি হারাতে।।
যতবার দেখি তোমাকে সমুখে
বাসনার পাখি কেঁদে উঠে বুকে।
ব্যথা ভরা কথা আমার বলি তোমাকে ইশারাতে।।
চলে গেছ তুমি অজানা সুদূরে
স্মৃতি শুধু আজ শিখা হয়ে পুড়ে।
তবু আমি জেগে থাকি নিরব নিঠুর নিরালাতে।।

শিল্পীঃ ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী

১টি মন্তব্য ২৩৭ বার পঠিত
author photo

অ্যা জার্নি টু লোন্‌লিনেস্‌

অনেক দিন পর জলপাই নামটি মনে পড়ল। পুকুর পাড়ে ছিল একটি গাছ। রোজ সিনানের সময় তার টকটকে লাল হয়ে যাওয়া পাতা আমাকে আকর্ষণ করত। ঠিক যেন গোধূলীর লাল সূর্যের মত। সন্ধ্যায় কালচে ছায়ায় ঢাকা পড়া বনের ফাঁক দিয়ে ডুবতে যাওয়া সূর্যকে ঠিক এরকম দেখাবে। ডুবতে যাওয়া! পাতা ঝরা! কী মিল … [বাকিটুকু পড়ুন]

১টি মন্তব্য ২৩৮ বার পঠিত
author photo

চিত্রমঞ্চে দীপাবলী

এই দীপ-জলসায় যদি শুনা যেত কিছু গান, যদি করা যেত পাত্র ভরে অমৃত-রস পান!

সলতের জ্বলা কি কেউ কভু ভেবেছে?
সেই বুঝে ব্যথা যার কাঁটা বিঁধেছে।

এখন তখন হয় যে এমন
দেখলে তারে… দেখলে তারে।।
কি হয়? আঁধারে প্রদীপ জ্বলছে দেখলেই মন তো আসরের খুঁজেই যাবে।… [বাকিটুকু পড়ুন]

author photo

ব-দ্বীপের শায়েরী

*****
বেরুখি তোমার বহুদূরে নিয়ে যেতে পারে,
ফুল যেমন করে শাখা থেকে ছিঁড়ে যেতে পারে।
আমি তো সেই কবে থেকে মাতমের গান ধরেছি-
যেন বিদায়ের গান ঠিক সুরে গাওয়া যেতে পারে।।

*****
শরৎ রাতের শিশিরের মত যদি কেউ ছুঁয়ে যেত- এভাবেই,
যেভাবে ঘাসের বুকে থাকে নীরদ শান্তি- এভাবেই।
সেই যে কোন জনমে জল ঢেলেছিল আঁজলায়-
দূর মরুর মরুজা ছিল … [বাকিটুকু পড়ুন]

১টি মন্তব্য ২৫৮ বার পঠিত

হদিন আমার লাল মিয়া দুসত কবিরুনর মার বাড়ি গিয়া যে

কানড টা না করলা। কবিরুনর মারে অখথ্য – কুখথ্য

ভাষায় কত গালাগালি দিলা। গাইল হুইনা কবিরুনর মা

পাঁচ মিনিট ফিট আছলা। হেসে পুবর বাড়ির চইলতারুনর

মায়ে নাগা মরিচ পুড়িয়া নাক হুঙ্গাইয়া বেটিরে হজাগ

করলা। তার পরেও আমার দুস্তর শান্তি নাই। ফালদি

উঠিয়াউ কইন হরাদির ঘরো হরাদির, … [বাকিটুকু পড়ুন]

author photo

ভগবান, তুমি গরুর মতন!

[আমাদের গরু রাখালের নাম ভগবান। তাই শিরোনাম পড়ে কেউ হতচকিত হলে বা কারও ধর্মানুভূতিতে আঘাত লাগলে, আসলেই কিন্তু আমি দায়ী নই। দায়ী হলে হতে পারেন ভগবানের বাবা-মা।]

ভগবান মূল পেশাজীবিতে চা শ্রমিক। তারা বাংলাদেশে এসেছিল ইংরেজ আমলে। সেই সময়টা কবেকার তা একটি চা বাগানের পত্তন সময় থেকে ধরে নেওয়া যায়। আমার … [বাকিটুকু পড়ুন]

author photo

প্রিয় ৩টি গান

“মাটির ময়না” চলচ্চিত্রের পাশাপাশি এর গানগুলিও আমার খুব প্রিয়। মৌসুমী ভৌমিকের সংগীত পরিচালনায় মমতাজসহ কিছু বাউল শিল্পী অসম্ভব শ্রুতিমধুর এই গানগুলো গেয়েছেন। জলসাঘরের পাঠকদের/শ্রোতাদের সাথে সেই গান ৩টি শেয়ার করে নিলাম।

YouTube Preview Image

শের-ই-খোদা আলী

শের-এ-খোদা আলী সাবে
নিজেরে খুব সুন্দর ভাবে,
নিজের পৌরুষের রূপ দেখিয়া আয়নায়

পুত্র হোসেন তখন বলে,
“গর্ব আপনার যাবে চলে,
মায়ের গোপন সুরত যদি … [বাকিটুকু পড়ুন]

১টি মন্তব্য ৪২৯ বার পঠিত

জলসাঘরে স্বাগতম!

প্রবেশ পথ

কুঞ্চিকা হারিয়েছে?

সদস্যপদের জন্য

কৃপা করে সারথির কাছে বার্তা প্রেরণ করুন: [email protected]