বিষণ্ন দুপুরের তৃষ্ণাপুড়া মাটির ফলকের হতশ্রী ঐশ্বর্যের মত
কাকের বুকফাটা আর্তনাদে ভাদ্রের খরা মিলিয়ে গিয়েছিল,
হাওয়া ছিল- মরুর অভিশাপ নিয়ে; ঠিক কুমুদের মত-
চাঁদকে না পাওয়ার অভিশাপ!
হাওয়ারও তেমনি বুকভরা জল ছিল,
আকাশের বুকভরা মেঘ ছিল, তবু-
আশিস তার ছিল না।
এ তো বহুকাল আগের কথা-
নটরাজ মন্দিরে এমনই করেই অভিষ্ট দেবতার দর্শন হয়নি
তন্বীর;
তার প্রাণবায়ু বেরিয়ে গেলেও হয়নি।
সেই … [বাকিটুকু পড়ুন]