আপনারা সবাই কেমন আছেন?
ভাল থাকুন সবাই, ঈদের শুভেচ্ছা রইল।
আপনারা মাতিয়ে রাখুন জলসাঘর। এই জলসাঘর আপনাদের সবার।
আমি ব্যস্ত আছি, একটু দুরে আছি, ফিরব আবার এই জলসাঘরে।
প্রক্রিয়াধীন একটি অনবদ্য প্রেম মধ্যরাতের বৃষ্টিতে মিশেছিলো। বুঝে নিয়েছি নিরবতা পাঠের আনন্দ, বুঝে নিয়েছি বহু কারণে তার শরীর মন ফোটে; প্রতিটি কারণ সমৃদ্ধ, অলংকৃত স্রোতের গল্প; আর সমুদয় স্রোতের তাত্পর্য পৃথক পৃথক রিসার্চ এ্যাকাডেমী। তার জন্য ভালোবাসা রাখি, তার কারণে ক্রন্দন অনুবাদ করি।
মানুষের হাসি ও ক্রন্দন অনুবাদ এক সময় থামে … [বাকিটুকু পড়ুন]
আজ অনেকদিন পর ডায়রীটা হাতে নিলাম
পুরনো, জীর্ণ, মলিন এবং ধুলোর আস্তরণে নিমজ্জিত।
প্রতিটা পৃষ্ঠা জুড়ে স্যাঁতস্যাঁতে গুমোট গন্ধ
স্মৃতির জানালাগুলোও নিরুপায় বন্ধ।
নস্টালজিয়ারা বসে আছে অন্ধ কানা গলিতে
ছোট ছোট গল্প কথারা বেমালুম ঝিমুচ্ছে
রূপালী জোৎস্নার আলোতে।
কত শত রাত্রি জাগরণের অনুস্বার বিসর্গ
রাতের পুলিশকে সাথী করে পায়ে হাঁটার গল্প;
কখনও নীলাম্বরীর পড়া মুখস্তের পায়চারী অবলোকন
আবার কখনও বাড়ির … [বাকিটুকু পড়ুন]
হামাগুড়ি দিয়ে এগিয়ে চলি আমি
সামনে দাঁড়িয়ে থাকে মৃত্যুর পদলেহন কারী ভৃত্যেরা
আমি চেয়ে দেখি- এক এক জন অদৃশ্য দালাল
মুখোশের ঊপর মুখোশ পড়ে ব্যাস্ত নিজের স্বরূপ ঢাকতে-
কে জানে কতদিন ওদের মুখের চামড়ার লোমকূপে
গড়িয়ে পড়েনা সূর্যালোক-
হয়ত জন্মের পর থেকেই ওরা অর্থের প্রতি মোহময়
তাই আজ আমাকে হত্যা করতে এসেছে মৃত্যুর বেশে
আমি ভয় পাইনা- এগিয়ে … [বাকিটুকু পড়ুন]
৬০ দশকের শেষদিকে দেশ তখন রাজনৈতিকভাবে উত্তাল। সেই পটভূমিতে ছবির কাহিনী শুরু। ছোট ছেলে আনু (নূরুল ইসলাম বাবলু) তার চাচা মিলনের (শোয়েব ইসলাম) সাথে নৌকা বাইচ দেখতে যায়, ঘরে বাতাসা কিনে নিয়ে আসে- এসব বেদাতী কাজ পিতা কাজী (জয়ন্ত চট্টোপাধ্যায়) পছন্দ করেন … [বাকিটুকু পড়ুন]
জনাব এবং জনাবা আজ আমি এবং আমরা
এখানে আপনাদের স্যালুট জানাতে আসিনি ,
সালাম জানাতে আসিনি ,অভিভাদন জানাতে আসিনি , শ্রদ্ধা জানাতে আসিনি,
আমরা এসেছি প্রতিবাদ জানাতে ।
যে ক্ষয়িষ্ণু সমাজকে আপনারা আরও ক্ষয়িষ্ণু করেছেন ,
মানবতাকে আর ও মর্মে মর্মে পদদলিত করেছেন,
আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছি ।
জনাব এবং জনাবা আজ … [বাকিটুকু পড়ুন]
সকলকে শুভেচ্ছা। ব্লগিং থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম কারণ দেখছি ব্লগেও পলিটিক্স ঢুকে গেছে। তারপরও যেতাম শুধু পড়ার জন্য। কোনো মন্তব্য করা বা পোস্টিং হচ্ছিলো না। এদিকে দেখি প্রিয় ব্লগার সজল শর্মা যাকে আমরা শর্মাজি বলি- জলসাঘর খুলেছেন। শর্মাজির সাথে আমার দেখা হয় নি, কথা হয় নি। তারপরও আমার চোখে তিনি … [বাকিটুকু পড়ুন]
দুনিয়ার কি এক নিয়ম কে জানে, সকল কাজ এসে পড়ে ১১-তম ঘটিকায়। কি আর করার, এই বাস্তবতার শিকার হয়ে দৌঁড়াতে হয়। তাই খুব ব্যস্ত আছি বাইরের কিছু কাজ নিয়ে। অনলাইন জগতের এই জলসাঘরে আপনাদের সময় দিতে পারছি না এখন। নতুন সুহৃদগণ পোস্ট করছেন, তাদের সাথে ভাব-বিনিময় করতে পারছি না। আপনারা … [বাকিটুকু পড়ুন]
নতুন জায়গায় আসলাম কিন্তু কোন পোষ্ট দেইনি। নতুন কোন লেখাও নেই তাই একটা পুরনো লেখা শেয়ার করলাম সবার সাথে।
উদাস নয়নে আকাশের দিকে তাঁকিয়ে রয়েছে অভি। নীল আকাশে ভেসে থাকা কালো মেঘেদের সাথে যেন ওর ভীষন বন্ধুত্ত্ব। এ এমনই গভীর বন্ধুত্ত্ব সব কালো মেঘ যেন ওর মলিন বদনে এসে জমা হয়েছে। … [বাকিটুকু পড়ুন]
অনেক ক্ষন ধরে সামনে বসা মানুষ টার দিকে তাকিয়ে আছেন ডঃ তাহসিনা। মাথাটা নিচু করে বসেই আছে সেই লোক। অনেকক্ষণ ধরে বসে থেকে থেকে শেষে বলতে শুরু করল-
“আমার যে সমস্যা সেটা হল আমার পেটে একটা ফোঁড়া ঊঠেছে।”
বলেই শুন্য দৃষ্টিতে ডঃ তাহসিনার দিকে তাকিয়ে থাকল। ডঃ তাহসিনা অনেক ভাল একজন সাইকায়াট্রিষ্ট। … [বাকিটুকু পড়ুন]