আবার সকাল হবে! আবার সূর্য উঠবে!
এমনিতে প্রতিদিন পুবের আকাশ অরুণিমা হয়,
দিনের প্রথম উড়ানে পাখি ডাকে-
তাদের প্রাতকালীন সমাবেশ বসে গাছের চূড়ায়;
কিন্তু সে’বার বহু আকাঙ্ক্ষিত যে সকাল এসেছিল-
তারপর অনেকদিন থেমে গিয়েছিল,
সেই সকাল আবার হবে!
সেই সকালের আগেও অনেক সকাল ছিল,
একটাই সূর্য- আজকের মত আগেও উঠেছিল,
তবু, অনেকগুলো কালরাত্রি, … [বাকিটুকু পড়ুন]