জলসাঘর » বাংলা সাহিত্য
author photo

জীবন তো শ্যামলিমার নাম

ভাসানের পানিরে- ধুয়ে যা, মুছে যা। ঝঞ্ঝার বৃষ্টিরে- ভিজিয়ে যা। সেই যে ভিজেছিলাম, আর হয়নি সিনান। স্নাত দেহে হাঁটা হয়নি আর। শিরশিরে শিহরণ জাগেনি ভেজা পথে হেঁটে যেতে যেতে, মৃদু বাতাসের শৈত-আলিঙ্গনে। নতুন ভাসান-জলে কৈ-সুখের মত সুখ জাগে না আর বুকে। সিঁদুরে পুঁটির আলপনা আঁকা হয় না … [বাকিটুকু পড়ুন]

author photo

বনের ময়নারে

ময়নাপাখীরে ওময়না, কোন বা দেশে যাও।
দুঃখের খবর কইও আমার, বন্ধু যদি পাও।। বনের ময়নারে।।
বৈশাখে নালিতা গেলরে, ও ময়না, জ্যৈষ্ঠে পাকা আম,
আইলনা আইলনা বন্ধু, কারে বা খাওয়াইতাম।। বনের ময়নারে।।
আষাঢ়িয়া ভরা গাঙ্গেরে, ও পাখী, খেলছে লোকে লাই,
আমি কারে লইয়া খেলতাম, বন্ধু ঘরে নাই।। বনের ময়নারে।।
শ্রাবণে রাখিলাম শশারে, … [বাকিটুকু পড়ুন]

author photo

কেন?

কেন ঝরে গেল ফুল-?
নিদাঘ-দহনে দগ্ধ পরান
শুকায়ে গিয়াছে মূল,
তাই ঝরে গেল ফুল।।

কেন রয়ে গেল সুঘ্রাণ?
অন্ধ অলি গন্ধ পেয়ে
করিত মধু পান
তাই রয়ে গেল ঘ্রাণ।।

কেন উড়ে গেল পাখী?
অধিক যতনে পোষেছিনু তারে,
হৃদয় পিঞ্জরে রাখি
তাই উড়ে গেল পাখী।।

কেন গেয়ে গেল গান?
ধরণী ধূলায় আপন আলয়ে,
ছিল না তাহার স্থান,
তাই গেয়ে … [বাকিটুকু পড়ুন]

author photo

চিত্রা পঞ্চমীর চাঁদ

চিত্রা পঞ্চমীর চাঁদ উঠল। ঠিক মাথার উপরে নয়। পশ্চিমে একটু হেলে।
তখনও সাদা বকটি বাঁশের ঝাড়ে রাত্রির শয্যানিবাস ঠিক করতে পারেনি বলে ইতিউতি করছে। একটি ফিঙ্গে বকটির আশেপাশে ঘুরছে। হয়তো ক্লান্ত বকটিকে বিরক্ত করে আনন্দ পাচ্ছে। মশাদের রজনী-রাগ শুরু হয়ে গেছে। বৃষ্টির সম্ভাবনা হয়তো অদূর দিনগুলিতে, ব্যাঙদের কেউ কেউ ডাক … [বাকিটুকু পড়ুন]

মন্তব্য করুন ৭৫ বার পঠিত
author photo

কবিয়ালের কাব্য

*****
আমি ভালবেসে এই বুঝেছি সুখের সার সে চোখের জলে রে।
তুমি হাস আমি কাঁদি বাঁশি বাজুক কদম তলে রে।।

*****
সেই মেলাতে কবে যাব
ঠিকানা কি হায় রে!
যে মেলাতে গান থামে না।
রাতের আঁধার নাই রে।
ও রসময় ভাই রে!

*****
ও আমার মনের মানুষ গো!
তোমার লাগি পথের ধারে বাঁধলাম ঘর!
ছটায় … [বাকিটুকু পড়ুন]

author photo

আবার সূর্য উঠবে

আবার সকাল হবে! আবার সূর্য উঠবে!
এমনিতে প্রতিদিন পুবের আকাশ অরুণিমা হয়,
দিনের প্রথম উড়ানে পাখি ডাকে-
তাদের প্রাতকালীন সমাবেশ বসে গাছের চূড়ায়;
কিন্তু সে’বার বহু আকাঙ্ক্ষিত যে সকাল এসেছিল-
তারপর অনেকদিন থেমে গিয়েছিল,
সেই সকাল আবার হবে!

সেই সকালের আগেও অনেক সকাল ছিল,
একটাই সূর্য- আজকের মত আগেও উঠেছিল,
তবু, অনেকগুলো কালরাত্রি, … [বাকিটুকু পড়ুন]

মন্তব্য করুন ১০৯ বার পঠিত
author photo

অগোচরের ছিন্ন স্মৃতি

অবেলায় জলঘাটে ফেলে গিয়েছিল নাকফুল কেউ,
সেই ফুল নাকি নিয়ে গেছে ঘাস,
এখনও এলে বসন্ত মাস-
বাগিচার ফুলের মত নাকফুল পরে,
কি তাকে মনে করে?

সে গিয়েছিল ঢহরের বুকে,
ভাসান বেলায় অলক্ষে-অগোচরে,
তাকে দেখেনি কেউ, মনে রাখেনি কেউ।
জলভেজা পা দু’খানির ছাপ ছিল কিছুকাল,
ভেজা বালি-মৃত্তিকা আর অবেলার আলো-ছটা
শুধু সাক্ষী ছিল, আগলে নিয়েছিল।

কে বা … [বাকিটুকু পড়ুন]

মন্তব্য করুন ১২২ বার পঠিত
author photo

বিস্মৃতি

আমার এখন মনে হয়, তার সাথে দেখা হওয়া একেবারে দৈবাধীন ছিল!

উত্তরের হাওয়া দক্ষিণ সাগরের ঢেউয়ে ঢেউয়ে গান করছিল। জলডুবা ঘাসের ঝাঁঝালো গন্ধ নাকে এসে লাগল, বিকেলে বাতাসের ঘ্রাণ জানিয়ে দিচ্ছিল একটি রৌদ্রস্নাত দিন চলে যাচ্ছে। সবুজ ঘাসের গালিচায় বসে আমার মনে হচ্ছিল বাতাসের সাগরে আমি ডুব দিচ্ছি, কন্টকাকীর্ণ … [বাকিটুকু পড়ুন]

মন্তব্য করুন ১৫২ বার পঠিত
author photo

বুড়ি

খালপারের থুরথুরি বুড়ির বাড়িতে প্রতিদিন সকাল একটু আগেই হয়। কাক হয়তো তখনও ডাকেনি। মোরগটা হয়তো তখনও দিন শুরুর খবর পড়েনি। বুড়ির ঘুম ভেঙ্গে যায়। বুড়ি উঠে পড়ে। বাইরে গিয়ে প্রাকৃতিক কাজ সারে। উঠোন ঝাট দেয়। এই কাজগুলো শেষ হলেই শুরু হয়- নাতনির উদ্দেশ্যে তার ভাষণ।

মাইলোনাউরি এখনও কিতা তোর ঘুম … [বাকিটুকু পড়ুন]

মন্তব্য করুন ১৬৪ বার পঠিত
author photo

Rubaiyat: Life’s Philosophy

Fired in desire floats in river- restive heart starts melody
Being biased in style for a while- boating the way that’s stormy
Enchanted in chat pulsates the heart- tales are of sure night-day long
When game is over none is there- brimming river is dead-body

মজলে রসে … [বাকিটুকু পড়ুন]

জলসাঘরে স্বাগতম!

প্রবেশ পথ

কুঞ্চিকা হারিয়েছে?

সদস্যপদের জন্য

কৃপা করে সারথির কাছে বার্তা প্রেরণ করুন: [email protected]