জলসাঘর » সুহৃদ: নাজমুন নাহার

নাজমুন নাহার সুহৃদের রংমহল

author photo

স্বপ্নে বুনে যাওয়া রং

এখানে মাঝে মাঝে হরিণীর আনাগোনা
ভীত, ত্রস্ত এবং কলাপাতা রঙ এর বনবিহারী
সৌন্দর্যে ঝলমল —–
প্রতিদিন যাওয়া আসা করে —
কোন এক কালে আমাদের এখানে
সবুজদের বাস ছিল
সোনালী আর রূপোলী রোদ্দুরে
আমাদের স্নাত হতে হতো —-
মনের অন্দরে সকাল এবং বিকেল বেলা …।
আমরা ম্যাকবেথ এর যুগ হতে
পেরিয়ে এখন আছি নতুন বন্দরে ……।
নতুন গানের উচ্ছ্বাসে ভরন্ত আমাদের হৃদয়
শুভ্র … [বাকিটুকু পড়ুন]

মন্তব্য করুন ১৭২ বার পঠিত
author photo

স্বপ্নলোকে

পৃথিবীর তাবৎ সুন্দরীদের মতন —
হংসবালিকার বোধ হল পেছনে তার একজোড়া পাখা ,
পাতলা ফিনফিনে অথবা রেশমী
আর সাদা একেবারে সাদা ,অথবা হয়তো মেঘরঙ্গা
মনে করেছিল সে এখুনি ঐ পাখায় ভর করে উড়াল দেবে ।
ও কি মেঘেদের দেশ চেনে ?
ওর মনে নেই
অথবা ওর স্বপ্নালু চোখে ভীড়  করলো
মেঘেদের পরীদের —
ওখানের শান্ত মেঘে পাখা ছড়িয়ে ভেসে … [বাকিটুকু পড়ুন]

author photo

স্বপ্নমঙ্গলের কথা অমৃতসমান

আচ্ছা একটা সমাজকে কিভাবে চেনা যায় ? এই সমাজের মানুষগুলোর আচার আচরণ ,কাজ , তার   পেশা  ইত্যাদির ভিত্তিতে ? যেমন এক একটা এলাকা অথবা লোকালয় সেদিক থেকেও কিন্তু পরিবেশ টাকে ঠিক চেনা যায় ।

যেমন কিছু কিছু এলাকা অথবা আমরা এখন যেই রকম এক একটি এলাকায় থাকি যেখানে বলা যায় … [বাকিটুকু পড়ুন]

author photo

বিষণ্ন অনুরোধ

জানিনা কবে শেষ হবে এই অন্ধকারের বিষণ্ণ যাত্রা
আমি ক্লান্ত, মাঝি হাল ধর
আমি একটু ঘুমোই
অন্ধকারের যাত্রায়
আমাদের অভিলাষ
সকলি ভূমিসাৎ হোক এটা যদি চেয়েই থাকি
তবে বল কি হবে আমাদের লোকালয়ে যেয়ে
মাঝি হাল ধর
ঘুমিয়ে নেই একটু ।

১টি মন্তব্য ২৯৯ বার পঠিত
author photo

আমার এই পথ চাওয়াতেই আনন্দ ।

চিল আকাশে ওড়ে কিন্তু তার চোখ থাকে স্থলে। মানুষ কতজায়গায় ঘুরে । কিন্তু তার মন থাকে ঘরে । কিন্তু এখন বাড়ীভাড়ার যা অবস্থা মানুষের মন কি করে ঘরে থাকবে । কতজনেরই বা সামর্থ্য থাকে একটা খোলামেলা বাসা নেয়ার !
আমাদের পরিচিত এক ভাইয়ের মেয়ের শরীর অনেকদিন থেকেই খারাপ । মেয়েটাকে দেখলেই … [বাকিটুকু পড়ুন]

মন্তব্য করুন ১৪১ বার পঠিত
author photo

আজ যে শিশু

শৈশব কাল টা এরকম একটা সময় যেই সময়টার কথা মানুষ কখনোই ভুলতে পারে না । শৈশবেই ভাবা সম্ভব পাখিরা কথা বলে , একটা পরীর দেশ আছে , লাল পরী আছে , নীল পরী আছে , রাক্ষস খোক্ষস আছে , ডাইনী বুড়ি আছে যে বলে হাউ মাউ খাউ মানুষের গন্ধ পাউ, … [বাকিটুকু পড়ুন]

author photo

পলাতক মন

প্রতিদিন তার সাথে দেখা হওয়া নতুন কিছু ছিল না
সিঁড়িতে লিফটে কিংবা জনবহুল রাস্তায়
হয়তো দু চোখে মেশামেশি, যদিও আমি
ভেতরে ভেতরে ভীষণ করে অনুরাগী
তার সাথে দেখা হলেই
ভীষণ করে হলুদ সরষে ফুলের কথা মনে পড়তো অথবা
আনন্দে এক ধরণের শ্রাবণ সন্ধ্যার ভাললাগার অনুভুতিতে
আচ্ছন্ন হতে হতে ভেসে গিয়েছি ,
কতবার ভেবেছি একবার তার দরজায় নক করবো … [বাকিটুকু পড়ুন]

মন্তব্য করুন ১৪৩ বার পঠিত
author photo

আপনার ছেলেমেয়ে- যখন বয়ঃসন্ধিতে

রিপার বয়স এখন ১৩ ।
বেশ বড় বড় ভাব ওর মধ্যে । কিছুদিন আগেও যে মেয়েটি ছুটোছুটি করতো এখন কেমন যেন বদলে গিয়েছে । পোশাক আশাক এর ব্যপারে ও ভীষণ সচেতন। সারাদিন একটু পর পর আয়না দেখছে । কিছুদিন হল ও নিজেও শারীরিক পরিবর্তন টের পাচ্ছে। মেয়ের এরকম পরিবর্তনের ওর … [বাকিটুকু পড়ুন]

author photo

আমজনতার রোজনামচা

সেপ্টেম্বর ১০, ২০১২ | ০৯:৩২

মানসিক গঠনের জন্য কি শুধুমাত্র পরিবারই দায়ী নাকি পুরো সমাজব্যবস্থাই দায়ী ? facebook এ কিছু পোস্ট আসে মাঝে মাঝে । বেশীরভাগই দেখা যায় মেয়েদের জন্য অবমাননামুলক আবার অথবা বিদ্বেষ মূলক । যেমন , একটি পোস্ট এরকম ,একটি ছেলে একটি মেয়ের গলায় রশি বেঁধে তাকে টেনে হিঁচড়ে … [বাকিটুকু পড়ুন]

author photo

মায়াবতী

চোখ দুটিকে রেখে এলাম
তোমার দেয়ালের সীমানায়
জানতেও পারবে না তুমি কোনোদিন ———–
সন্ধ্যার আবীরে
ছায়া ছায়া আলোয়
কি অপরিসীম মুগ্ধতা

তোমাকে ঘিরে————

তোমাকে বলতে পারবো না ,

কোনোদিন ই না ।

তোমাকে ভেবে ভেবে

কত পুজার ফুল সাজিয়েছি

সেও তোমাকে কোনোদিন ই বলতে পারবো না ।

কোনোদিন ই না ।

তবু যদি দেখো কোনদিন মায়াময় জোছনা
একেবারে তোমার মশারী ভেদ করে
তোমার … [বাকিটুকু পড়ুন]

২টি মন্তব্য ৩১২ বার পঠিত

জলসাঘরে স্বাগতম!

প্রবেশ পথ

কুঞ্চিকা হারিয়েছে?

সদস্যপদের জন্য

কৃপা করে সারথির কাছে বার্তা প্রেরণ করুন: [email protected]