এক বর্ষার বিধৌত ডোবার জলে যখন জিয়লরা এসে বাসা বাঁধল, বাবুল কিছু কলাপাতা ফেলে দিল। শেওরা গাছের ছোট কয়েকটি ডাল ফেলে দিল। সকালে-বিকালে মাছগুলো লেজকে কায়দা করে পানিতে আলোড়ন সৃষ্টি করে। ডোবার পাশের গাছের ডাল-পাতা ভেদ করে কয়েক চিলতে রোদ এসে পড়ে পানিতে। কালচে টলটল পানিতে আবছা … [বাকিটুকু পড়ুন]
কোন এক পথের চোরপুষ্পী-
চোখের দৃষ্টিকে চুরি করে রয়ে গিয়েছিল,
সেদিনের পরে অনেকগুলো ‘সেদিন’ চলে গিয়েছিল,
আর এমনই এক ‘সেদিন’ আবার নজরে এল-
সুতার বুননের ফাঁদে সে বন্দি, অথবা-
তার সূচালো ফাঁদে বস্ত্র বন্দি।
এভাবেই তো বন্দি থাকে, অথবা
বন্দি করে রাখে- যুগান্তরের সব নাগরী;
মৃত্তিকা যেমন করে লিপ্ত করে রাখে-
এঁটেল মাটি শুকিয়ে গেলে … [বাকিটুকু পড়ুন]
It was a sunny day of summer June. I was sailing in western zone. A tired day was ready to dive into dark shadow. Preparations were going on and sun tinged itself with red glow. Breeze was there, ripple was there and there was an intoxicated mind living … [বাকিটুকু পড়ুন]
…”আমরা একটি ছোট কফি পানশালায় ছিলাম। দুজন ক্রেতা আসলেন।
-পাঁচ কফি। দুটি আমাদের জন্য। তিনটি পেন্ডিং।
তারা পাঁচটির মূল্য চুকাল। দুটি কফি নিয়ে চলে গেল।
আমি জিজ্ঞেস করলাম, ‘পেন্ডিং কফি’ আবার কি?
উত্তর এল- অপেক্ষা করো, উত্তর পেয়ে যাবে।
আরও অনেক ক্রেতা আসলেন। দুই বালিকা কফি পান করল, তারা যা পান … [বাকিটুকু পড়ুন]
ভাসানের পানিরে- ধুয়ে যা, মুছে যা। ঝঞ্ঝার বৃষ্টিরে- ভিজিয়ে যা। সেই যে ভিজেছিলাম, আর হয়নি সিনান। স্নাত দেহে হাঁটা হয়নি আর। শিরশিরে শিহরণ জাগেনি ভেজা পথে হেঁটে যেতে যেতে, মৃদু বাতাসের শৈত-আলিঙ্গনে। নতুন ভাসান-জলে কৈ-সুখের মত সুখ জাগে না আর বুকে। সিঁদুরে পুঁটির আলপনা আঁকা হয় না … [বাকিটুকু পড়ুন]
ময়নাপাখীরে ওময়না, কোন বা দেশে যাও।
দুঃখের খবর কইও আমার, বন্ধু যদি পাও।। বনের ময়নারে।।
বৈশাখে নালিতা গেলরে, ও ময়না, জ্যৈষ্ঠে পাকা আম,
আইলনা আইলনা বন্ধু, কারে বা খাওয়াইতাম।। বনের ময়নারে।।
আষাঢ়িয়া ভরা গাঙ্গেরে, ও পাখী, খেলছে লোকে লাই,
আমি কারে লইয়া খেলতাম, বন্ধু ঘরে নাই।। বনের ময়নারে।।
শ্রাবণে রাখিলাম শশারে, … [বাকিটুকু পড়ুন]
*****
মরিলে কান্দিস না আমার দায় রে যাদুধন,
মরিলে কান্দিস না আমার দায়।।
সুরে ইয়াসিন পাঠ করিও, বসিয়া কাছায়,
আমার প্রাণ যাওয়ার বেলায়,
বিদায়কালে পড়িনা যেন, শয়তানের ধোকায় রে যাদুধন।।
বুক বান্দিয়া কাছে রইয়া, গোসল দেওয়াইবায়,
আমার কথা রাখিবায়,
কান্দনের বদলে মুখে, কলমা পড়িবায় রে যাদুধন।।
কাফন পিন্দাইয়া আতর, গোলাপ দিয়া গায়,
যখন বিদায় করিবায়,
তেলাওতের … [বাকিটুকু পড়ুন]
কেন ঝরে গেল ফুল-?
নিদাঘ-দহনে দগ্ধ পরান
শুকায়ে গিয়াছে মূল,
তাই ঝরে গেল ফুল।।
কেন রয়ে গেল সুঘ্রাণ?
অন্ধ অলি গন্ধ পেয়ে
করিত মধু পান
তাই রয়ে গেল ঘ্রাণ।।
কেন উড়ে গেল পাখী?
অধিক যতনে পোষেছিনু তারে,
হৃদয় পিঞ্জরে রাখি
তাই উড়ে গেল পাখী।।
কেন গেয়ে গেল গান?
ধরণী ধূলায় আপন আলয়ে,
ছিল না তাহার স্থান,
তাই গেয়ে … [বাকিটুকু পড়ুন]
চিত্রা পঞ্চমীর চাঁদ উঠল। ঠিক মাথার উপরে নয়। পশ্চিমে একটু হেলে।
তখনও সাদা বকটি বাঁশের ঝাড়ে রাত্রির শয্যানিবাস ঠিক করতে পারেনি বলে ইতিউতি করছে। একটি ফিঙ্গে বকটির আশেপাশে ঘুরছে। হয়তো ক্লান্ত বকটিকে বিরক্ত করে আনন্দ পাচ্ছে। মশাদের রজনী-রাগ শুরু হয়ে গেছে। বৃষ্টির সম্ভাবনা হয়তো অদূর দিনগুলিতে, ব্যাঙদের কেউ কেউ ডাক … [বাকিটুকু পড়ুন]
‘আতু’ বা ‘আত্তু’ ডাক দিলেই পোষা কুকুরটি ছুটে আসে। অনেকেই বিভিন্ন নামকরণ করে থাকেন, সেই নামে ডাকলেও আসে। কিন্তু ‘আতু’ বা ‘আত্তু’ শব্দকে সার্বজনীনভাবে সিলেটে কুকুরের নাম হিসেবে ব্যবহৃত হতে শুনছি ছোটবেলা থেকেই।
পোষা কুকুরটি হয়তো বাইরে ঘুরছে। তাকে ‘আতু আয়’ বলে জোরে ডাক দিলে প্রচণ্ড গতিতে বাড়িতে … [বাকিটুকু পড়ুন]